ডোমারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
- আপডেট সময় : ০৮:১১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪ ১৪১ বার পড়া হয়েছে
ডোমারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
যথাযথ মর্যাদায় নীলফামারীর ডোমারে ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস২০২৪ ইং উৎযাপন করা হয়েছে।
দিবসের শুরুতেই সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচীর শুভ সূচনা করা হয়। এরপর প্রত্যুষে ‘হৃদয়ে স্বাধীনতা’ স্মৃতিসৌধের পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
মঙ্গলবার ২৬ মার্চ সকাল ৮টায় শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজমুল আলম বিপিএএ”র সভাপতিত্বে স্বাধীনতা দিবসের জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ।
উপজেলা প্রশাসনের আয়োজনে পুলিশ, আনসার-ভিডিপি, স্কাউটস, বেসামরিক বাহিনী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও শিশু কিশোরদের নেতৃত্বে কুচকাওয়াজ, শারীরিক কসরত প্রদর্শন ও মার্চপাস এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক নৃত্য অভিনয় এবং ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব ও দেশের উন্নয়ন বিষয়ের উপর আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা বিআরডিবি কর্মকর্তা আবু রাহাত মোঃ সোহেল রানার সঞ্চালনায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপি।
এছাড়াও ভাইস-চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক আল-আমিন রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরমিন আক্তার জাহান, স্কাউটসের সাধারণ সম্পাদক ও ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুন অর রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























