নীলফামারীর ডোমার উপজেলার ৭নং বোড়াগাড়ী ইউনিয়নে ‘মরহুমা আয়েশা ইসলাম পলি স্মৃতি প্রমীলা ফুটবল টুর্নামেন্ট-২০২৪/২৫’ এর ৪র্থ ম্যাচে পঞ্চগড় জেলার বোদা উপজেলাকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে লালমনিরহাট জেলা প্রমীলা ফুটবল একাডেমি।
রবিবার ২৯শে ডিসেম্বর বিকেলে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বাগডোকরা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এই টূর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত হয়।
আজিজার মিয়ার হাট দোকান মালিক সমিতি ও স্থানীয় যুব সমাজের আয়োজনে বাগডোকরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খাদিমুজ্জামান রিপনের সভাপতিত্বে অদ্যকার খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আসমত আরা লাকী, সাধারণ সম্পাদক শাহানারা বেগম বিথি, উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সদস্য সচিব লোকমান হোসেন লাভলু, বোড়াগাড়ী ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শ্রী প্রতাপ চন্দ্র রায় প্রমুখ।
প্রথম রাউন্ডের ৪র্থ ও শেষ ম্যাচে পরস্পর একে অপরের প্রতিদ্বন্দ্বীতা করেন পঞ্চগড় জেলার বোদা উপজেলা প্রমীলা ফুটবল একাডেমি বনাম লালমনিরহাট জেলা প্রমীলা ফুটবল একাডেমি। উক্ত খেলায় লালমনিরহাট জেলা প্রমীলা ফুটবল একাডেমির পক্ষে সুমাইয়া আক্তার কণার গোলে সেমিফাইনাল খেলা নিশ্চিত করেন লালমনিরহাট জেলা প্রমীলা ফুটবল একাডেমি।
আজকের টূর্নামেন্ট পরিচালনায় প্রধান রেফারি হিসেবে খেলাটি পরিচালনা করেন স্মৃতি রাণী নাথ।এবং সহযোগী রেফারির দ্বায়িত্ব পালন করেন ইসরাত জাহান লিজা ও আফরোজা খন্দকার।
খেলার আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয় আগামী মঙ্গলবার ৩১শে ডিসেম্বর টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে একই ভেন্যুতে যে দুটি শক্তিশালী দল পরস্পরের মুখোমুখি হবেন তারা হলেন রংপুরের সদ্যপুষ্করণী স্পোর্টিং ক্লাব ও জয়পুরহাট জেলা প্রমীলা ফুটবল একাডেমি।
Leave a Reply