ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার ব্র্যাক ব্যাংকে অফিসার গ্রেড-২ পদে নিয়োগ, আবেদনের শেষ তারিখ ৩০ নভেম্বর ব্যাংকিং খরচে লাগাম টানল কাতার সেন্ট্রাল ব্যাংক পিরোজপুরে বৃদ্ধকে শিকল পরিয়ে অমানবিক নিরাপত্তা ঘটনায় রাজধানীর ফুলবাড়িয়ায় হবে সরকারি কর্মচারী মেডিক্যাল কলেজ আওয়ামী লীগ ফিরলে জনগণ কচুকাটা করবে: হাসনাত আব্দুল্লাহ টঙ্গীতে অবরোধ হটাতে পুলিশের টিয়ার শেল, অর্ধশতাধিক কারখানায় ছুটি বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা সহ্য করা হবে না: জাহেদ উর রহমান পল্লবীর শিশু মৃত্যুর ঘটনা মামলায় সোহেলের মৃত্যুদণ্ড বহাল রাখলেন হাইকোর্ট সরকারি চাকরিতে আওয়ামী সংশ্লিষ্টতা তদারকি হচ্ছে: জাহেদ উর রহমান

ডোমারে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষক রাকিব গ্রেফতার

ডোমার (নীলফামারী ) থেকে মোসাদ্দেক রহমান সাজূ
  • আপডেট সময় : ০৬:২৯:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩ ২৭৩ বার পড়া হয়েছে

ডোমারে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষক রাকিব গ্রেফতার

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নীলফামারীর ডোমার উপজেলার ০৯ নং সোনারায় ইউনিয়নে ওয়াজ মাহফিলে থেকে ফেরার পথে শারীরিক প্রতিবন্ধী এক কিশোরী ধর্ষণের  শিকার হয়েছে। ধর্ষক রাকিব ইসলামকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ।

ঘটনার বিবরণে জানা যায় উপজেলার ০৯ নং সোনারায় ইউনিয়নের কুমবাড়ীর ডাঙা এলাকায় গত ১৯ ডিসেম্বর ২০২২ইং তারিখ রাত আনুমানিক সাড়ে দশটার দিকে (ছদ্মনাম) আজগর আলীর শারীরিক প্রতিবন্ধী কিশোরী কন্যা (ছদ্মনাম) সুচন্দা ওয়াজ মাহফিলে থেকে বাড়ি ফেরার পথে একই এলাকার দুলাল হোসেনের ছেলে রাকিব ইসলাম(২১) শারীরিক প্রতিবন্ধী কন্যা সুচন্দাকে জোড় পূর্বক ধর্ষণ করে।

প্রতিবন্ধী সুচন্দা লোকলজ্জার ভয়ে বিষয়টি প্রকাশ না করলেও তার আচরণে সুচন্দার মায়ের সন্দেহ হওয়ার এক পর্যায়ে সুচন্দা তার মায়ের কাছে ঘটনার বিবরণী প্রকাশ করে।

এই ঘটনাটি শুনার পড়ে তার বাবা মা সুচন্দাকে সাথে নিয়ে ডোমার থানায় উপস্থিত হয়ে রাকিব ইসলামের নামে একটি ধর্ষনের মামলা দায়ের করেন। ডোমার থানা- মামলা নং-১১,(১)২৩ রুজু করা হয়।

এবিষয়ে ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন-নবী বলেন, বিষয়টি নীলফামারী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম) মহোদয়কে অবগত করি। স্যারের নির্দেশনা মোতাবেক তাৎক্ষণিক ভাবে অভিযান পরিচালনায় ডোমার থানা ওসি (তদন্ত) মাসুদ করিমের নেতৃত্বে  এসআই কাওছার, সাব্বির এবং কাজলসহ ২৭ জানুয়ারি ভোর বেলা রাকিব ইসলামকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, ভিকটিমের মেডিকেল পরিক্ষা এবং আসামিকে বিঞ্জ আদালতে প্রেরন করা সহ অন্যান্য আইনগত বিষয়সমূহ প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য যে, রাকিব ইসলাম উপজেলার ০৯ নং সোনারায় ইউনিয়নের কুমবাড়ির ডাঙ্গা এলাকার দুলাল হোসেনের ছেলে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ডোমারে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষক রাকিব গ্রেফতার

আপডেট সময় : ০৬:২৯:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩