ডোমারে নবনিযুক্ত ইউএনও’র বাংলাদেশ প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ
- আপডেট সময় : ০৩:০০:২০ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩ ১৬৯ বার পড়া হয়েছে
নীলফামারীর ডোমারে নবনিযুক্ত ইউএনও এর সঙ্গে। বাংলাদেশ প্রেসক্লাব সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাত ।
নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল আলম উদয়’র সাথে মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশ প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।
সোমবার (২৪শে জুলাই) বেলা সাড়ে ১২টায় ডোমার উপজেলা নির্বাহী অফিসার ‘র কার্যালয়ে বাংলাদেশ প্রেস ক্লাবের ডোমার উপজেলা শাখার সভাপতি ও দৈনিক ভোরের পাতা প্রতিনিধি জাবেদুল ইসলাম সানবীমের নেতৃত্বে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল আলম উদয় ‘র সাথে মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস ক্লাব ডোমার উপজেলা শাখার সহ-সভাপতি একেএম সুমন রেয়াজী, সাধারণ সম্পাদক নুরকাদের সরকার ইমরান, সহ-সাধারণ সম্পাদক সিহাব হাচান শাসন, সাংগঠনিক সম্পাদক মো. সাখাওয়াৎ আমিন, অর্থ সম্পাদক মো. সাহিদুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আজমির রহমান রিশাদ, কার্যকরী সদস্য মো. রুম্মান সরকার প্রমুখ।
মতবিনিময়কালে সঠিক, বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ পরিবেশনে সুন্দর ও সাবলীল লেখনী সহ দুর্নীতি-অনিয়ম প্রতিরোধে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন নবাগত ইউএনও মো.নাজমুল আলম উদয়। পরে, সংগঠনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























