ডিবির অভিযানে গাঁজা ও ফেন্সিডিলসহ ২ মাদক কারবারি গ্রেফতার
- আপডেট সময় : ১২:৩৭:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩ ২১৪ বার পড়া হয়েছে
ডিবির অভিযানে গাঁজা ও ফেন্সিডিলসহ ২ মাদক কারবারি গ্রেফতার হয়েছে।
রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে গাঁজা ও ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা গোয়েন্দা মিরপুর বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো মাহমুদুল হাসান ভূইয়া সজিব ও মো: ইসমাইল হোসেন ভূইয়া। এসময় তাদের হেফাজত থেকে ৮ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেন্সিডিলি উদ্ধার করা হয়।
বুধবার (২৬ এপ্রিল ২০২৩) সকাল ১০:১৫টায় যাত্রাবাড়ীর দনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা মিরপুর বিভাগের সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ, ও উদ্ধার টিম।
অভিযানে নেতৃত্ব দেয়া গোয়েন্দা মিরপুর বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোঃ আশরাফুল ইসলাম সাংবাদিকদের জানান, যাত্রাবাড়ী থানার উত্তর দনিয়ার বিসমিল্লাহ ফার্নিচার গ্যালারির সামনে কতিপয় মাদক কারবারি গাঁজা ও ফেন্সিডিল বিক্রির জন্য অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ডিবি। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মাহমুদুল ও ইসমাইলকে গাঁজা ও ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, গ্রেফতারকৃতরা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা ও ফেন্সিডিল সংগ্রহ করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রুজু হয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























