ঠাকুরগাঁওয়ে গাঁজাসহ নারী মাদক কারবারি আটক
- আপডেট সময় : ০১:৩৫:০৫ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫ ১১৭ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ে গাঁজাসহ নারী মাদক কারবারি আটক
ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দুই কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) রাত ১টার সময় ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের শিবগঞ্জ বাজারস্থ পারপূগী এলাকা থেকে ওই নারীকে আটক করা হয়।
আটককৃত নারী কৃষ্ণা রানী(৩৫) সদর উপজেলার জামালপুর ইউনিয়নের শিবগঞ্জ কামারপাড়া গ্রামের সুমন কর্মকারের স্ত্রী।
পড়ুন>>মৃত দুই শিক্ষককে অধ্যক্ষ পদে পদায়ন
পুলিশ জানায়, সোমবার (৭ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার জামালপুর ইউনিয়নের শিবগঞ্জ বাজারস্থ পারপূগী এলাকায় সেনাবাহিনী ও পুলিশ যৌথ ভাবে অভিযান পরিচালনা করে।
এ সময় দুই কেজি গাজাসহ ওই নারীকে আটক করা হয়। অভিযান পরিচালনার সময় সদর উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম উপস্থিত ছিলেন। পুলিশ জানায় এই মাদকের মুল হোতা সুমন কর্মকার। একই এলাকার জগেশ কর্মকারের ছেলে।
সে মাদক ব্যবসার সাথে জড়িত।ঠাকুরগাঁও সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শহিদুর রহমান বলেন আটক ওই নারীকে মাদক আইনে গ্রেফতার দেখিয়ে হাজতে পাঠানো হয়েছে।

























