ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিস্ফোরক মামলায় নির্মাতা আতিক জামান গ্রেপ্তার, মুক্তি দাবি রেদওয়ান রনির নীলফামারীতে ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১ টাঙ্গাইলে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে যুবদলের মোটরসাইকেল শোডাউন বিদেশফেরত কর্মীদের সেবায় জেলায় ওয়ান-স্টপ সেন্টারের তাগিদ ওয়াশিংটন বিমানবন্দরে আমেরিকান এয়ারলাইন্সের দুই উড়োজাহাজের সংঘর্ষ প্রধানমন্ত্রীর পদ ছাড়তে রাজি নেতানিয়াহু, চাইলেন নতুন শর্ত ইকোনোব্রিয়াম ৫.০-এ পোস্টার প্রেজেন্টেশনে সেরা প্রিমিয়ার ইউনিভার্সিটির শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে ভুল, ৪ কর্মকর্তা বরখাস্ত নোয়াখালীতে তরুণীর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ: আটক ১, পলাতক ২ বিএনপি কর্মীকে যুবলীগের সদস্য দেখিয়ে সন্ত্রাসবিরোধী মামলায় অভিযোগে জড়িত ব্যক্তি

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না- ইসি সানাউল্লাহ

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবির
  • আপডেট সময় : ১০:৪৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ৭৪ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না- ইসি সানাউল্লাহ।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না- ইসি সানাউল্লাহ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটের নিরাপত্তায় সেনাবাহিনী নামানোর দরকার পড়বে না বলে আশ্বাস দিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তাঁর ভাষ্য, জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় এবার তিন গুণ বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিমসহ সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভা হয়।

পড়ুন>>তাহিরপুরের অভিযান দেখলেই ওষুধের দোকান বন্ধ

সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। নির্বাচন কমিশনার বলেন, এ পর্যন্ত নির্বাচনি পরিবেশ ভালো রয়েছে। ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা বসানো হবে, পাশাপাশি পর্যাপ্তসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন।

সভায় সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ উপনির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন তিনি। নির্বাচনি আচরণবিধি মেনে চলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করার ওপরও জোর দেন তিনি।

সভায় বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। সভায় উপনির্বাচন ঘিরে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার করা নিয়ে আলোচনা হয়।

পড়ুন>>হার দিয়ে অস্ট্রেলিয়া সফর শেষ টাইগ্রেসদের

উপনির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না- ইসি সানাউল্লাহ

আপডেট সময় : ১০:৪৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬