ট্রেইনি অফিসার পদে নিয়োগ দিচ্ছে ওয়ান ব্যাংক
- আপডেট সময় : ০৯:৪৬:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে
ওয়ান ব্যাংক পিএলসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘ট্রেইনি অফিসার (ক্যাশ/জিবি/অন্যান্য)’ পদে জনবল নিয়োগ দেবে। নারী ও পুরুষ উভয় প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। অভিজ্ঞতা ছাড়াও ফ্রেশ গ্র্যাজুয়েটদের আবেদনের বিশেষ সুযোগ দেওয়া হয়েছে। আগ্রহীরা আগামী ১৭ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন জমা দিতে পারবেন। মেধার ভিত্তিতে প্রার্থীরা নির্বাচিত হবেন এবং শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। পরবর্তীতে সফল প্রার্থীরা সাক্ষাৎকার, সনদ যাচাই ও ব্যাকগ্রাউন্ড চেকের মাধ্যমে চূড়ান্ত নিয়োগ পাবেন। দেশের যেকোনো শাখায় বা করপোরেট হেডকোয়ার্টারে পদায়ন করা হতে পারে।
শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা
- শিক্ষাগত যোগ্যতা: ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি।
- একাডেমিক ফলাফল: স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে সিজিপিএ ৪.০০-এর মধ্যে ন্যূনতম ২.৫০ এবং এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ ৫.০০-এর মধ্যে ন্যূনতম ৩.০০।
- বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর।
- অভিজ্ঞতা: ব্যাংকিং খাতে ১ থেকে ২ বছরের অভিজ্ঞতা অতিরিক্ত সুযোগ হিসেবে বিবেচিত হবে, তবে ফ্রেশ গ্র্যাজুয়েটদের আবেদনের জন্য বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে।
- প্রয়োজনীয় দক্ষতা: বাংলা ও ইংরেজি ভাষায় ভালো দক্ষতা, এমএস অফিসে জ্ঞান এবং এআই (AI) টুলস ব্যবহারে পারদর্শীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন ও চাকরির শর্তাবলি
- প্রবেশনকালীন বেতন: ১ বছরের প্রবেশন মেয়াদে মাসিক বেতন ৩০,০০০ টাকা।
- স্থায়ীকরণের পর বেতন: পারফরম্যান্সের ভিত্তিতে ‘অফিসার গ্রেড-১’ হিসেবে স্থায়ীকরণের পর মাসিক বেতন হবে ৪০,০০০ টাকা।
- চাকরির স্থায়ীকরণ: ১ বছরের প্রবেশন মেয়াদে সফলভাবে কাজ সম্পন্ন করার পর পারফরম্যান্সের ভিত্তিতে ‘অফিসার গ্রেড-১’ হিসেবে স্থায়ী করা হতে পারে।
- অন্যান্য সুবিধা: ব্যাংকের নিজস্ব নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
চাকরিপ্রার্থীদের ব্যাংকের নিয়োগ সংক্রান্ত নিয়মাবলি অনুসরণ করে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনের বিস্তারিত তথ্য ব্যাংকের ক্যারিয়ার পোর্টালে পাওয়া যাবে। যথাযথ যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন করতে অনুরোধ করা হয়েছে। নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি ধাপে মেধার স্বচ্ছতা বজায় রাখা হবে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।
সূত্র: প্রথম আলো
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























