টেকেরঘাটে মাদকবিরোধী অভিযানে পুলিশের সাফল্য
- আপডেট সময় : ১০:৩১:৫৪ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬ ৭১১১ বার পড়া হয়েছে
টেকেরঘাটে মাদকবিরোধী অভিযানে পুলিশের সাফল্য
টেকেরঘাটে মাদকবিরোধী অভিযানে পুলিশের সাফল্য।
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টেকেরঘাটে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ শাহালম মিয়া (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার জঙ্গলবাড়ি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ রিপন মিয়ার নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল জঙ্গলবাড়ি গ্রামে অভিযান চালায়। অভিযানের সময় নিজ বাড়ি থেকে শাহালম মিয়াকে আটক করা হয়। পরে তার বসতঘর তল্লাশি করে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়।
পড়ুন>>১৭ মাসে সড়ক, রেল, নৌ ও আকাশপথ দুর্ঘটনায় ১৩ হাজার ৪০৯ জন নিহত
টেকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ রিপন মিয়া জানান, আটককৃত শাহালম মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।
এ ঘটনায় এলাকায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ভূমিকার প্রশংসা করেছেন স্থানীয় সচেতন মহল।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























