ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার ব্র্যাক ব্যাংকে অফিসার গ্রেড-২ পদে নিয়োগ, আবেদনের শেষ তারিখ ৩০ নভেম্বর ব্যাংকিং খরচে লাগাম টানল কাতার সেন্ট্রাল ব্যাংক পিরোজপুরে বৃদ্ধকে শিকল পরিয়ে অমানবিক নিরাপত্তা ঘটনায় রাজধানীর ফুলবাড়িয়ায় হবে সরকারি কর্মচারী মেডিক্যাল কলেজ আওয়ামী লীগ ফিরলে জনগণ কচুকাটা করবে: হাসনাত আব্দুল্লাহ টঙ্গীতে অবরোধ হটাতে পুলিশের টিয়ার শেল, অর্ধশতাধিক কারখানায় ছুটি বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা সহ্য করা হবে না: জাহেদ উর রহমান পল্লবীর শিশু মৃত্যুর ঘটনা মামলায় সোহেলের মৃত্যুদণ্ড বহাল রাখলেন হাইকোর্ট সরকারি চাকরিতে আওয়ামী সংশ্লিষ্টতা তদারকি হচ্ছে: জাহেদ উর রহমান

টাংগুয়ার হাওরে ভাসমান বাজার উদ্বোধনের পর অস্তিত্ব নেই: রয়েছে অনিয়মের অভিযোগ

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • আপডেট সময় : ০৯:১৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫ ১২৩ বার পড়া হয়েছে

টাংগুয়ার হাওরের ভাসমান বাজার

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাংগুয়ার হাওরে ভাসমান বাজার উদ্বোধনের পর অস্তিত্ব নেই: রয়েছে অনিয়মের অভিযোগ

টাংগুয়ার হাওরে ভাসমান বাজার উদ্বোধনের পর অস্তিত্ব নেই: রয়েছে অনিয়মের অভিযোগ।
রামসার সাইট টাংগুয়ার হাওরে নৌকা চালকদের ব্যবসায়ী সাজিয়ে ও প্রশাসনের পক্ষ থেকে অর্থ খরচ করে হাওরেই ভাসমান বাজার উদ্বোধন করা হয়েছে। বাজারটি উদ্বোধনের পরেই এর অস্তিত্ব নেই বলে জানাগেছে শনিবার(১৯ জুলাই)।

এছাড়াও যাদেরকে ব্যবসায়ী সাজানো হয়েছে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, কারণ তারা মুলত ছোট ছোট নৌকা চালক,তারা নৌকা দিয়ে পর্যটকদের ঘুরে বেড়িয়ে আয় করে সংসার চালায়। ছাড়াও এই বাজার নিয়ে রয়েছে নানান অনিয়মের অভিযোগ।

সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ গত শুক্রবার(১৮ জুলাই) দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা ও মধ্যনগর উপজেলা নিয়ে গঠিত টাঙ্গুয়ার হাওরে এসে ভাসমান বাজার উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার আবুল হাসেম প্রমুখ।

পড়ুন>> রংপুরে ভয়াবহ গ্যাস বিস্ফোরণ: নিহত ১; আহত ১৩

তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, বর্ষা মৌসুমে টাঙ্গুয়ার হাওরকে বিকশিত করতে একেই সাথে হাওর পাড়ের সাধারণ মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে হাওরে ভাসমান বাজার উদ্বোধনের করা হয়েছে।

এরপর থেকে সচেতন মহল ও পরিবেশ, প্রতিবেশ, জীববৈচিত্র্য নিয়ে কাজ করা সংগঠনের নেতা কর্মী ও হাওর বাসির মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

অভিযোগ উঠছে,একদিনের জন্য ভাসমান বাজারে স্থানীয় বাদাঘাট বাজার থেকে ১০ হাজার টাকার পণ্য কিনে ৮টি ছোট নৌকায় সাজিয়ে রেখে ফটোসেশন করা হয়। উদ্বোধন শেষে আবার তাদের থেকে উপজেলা প্রশাসনের লোকজন পণ্য গুলো নিয়ে নেয়া হয়। আর বাজারটিও ও শেষ হয়ে যায়।

একটি ব্যানার ও ৮টি নৌকায় মালামাল দিয়ে বাজার হয় না,হাওরে লোক দেখানো ভাসমান বাজার উদ্বোধন করা হয়েছে বলে জানিয়েছেন হাওর পাড়ে বাসিন্দাগণ।

পড়ুন>> তাড়াশে জানাযা অনুষ্ঠানে অর্ধশত মোবাইল চুরি

নাম প্রকাশে অনিচ্ছুক নৌকা চালক (ভাসমান ব্যবসায়ী)গণ বলেন, ভাসমান বাজার উদ্বোধন করার কথা বলে ইউএনও সাবের লোকজন আমাদের নৌকা বৃহস্পতিবার আশপাশের লোকজনকে দিয়ে রং করেন আর শুক্রবার আমাদের ৮টি নৌকায় ১০ হাজার টাকার পণ্য দিয়ে ব্যবসায়ী সাজিয়ে ভাসমান বাজার উদ্বোধন করে। পরে উদ্বোধন শেষে পণ্যগুলো আবার তারা নিয়ে গেছে। এ কারণে এই দুদিন আমাদের কোন আয় হয়নি। অথছ আমরা ছোট নৌকায় হাওরের ভেতর পর্যটকদের ঘুরিয়ে ৫০০ থেকে ১ হাজার টাকা আয় করি।

এদিকে পরিবেশবান্ধব ভাসমান বাজার পর্যটকদের আকর্ষিত করবে অনেকের ধারণা। আবার পরিবেশ কর্মীদের ধারণা এই বাজার হাওরে পরিবেশ ও জীববৈচিত্র্যের আরও ক্ষতি হতে পারে বলেও মন্তব্য করেন অনেকে।

জয়পুর গ্রামের বাসিন্দা আহমদ কবির তার ফেইসবুক আইডিতে লিখেছেন টাঙ্গুয়ার হাওরে ভাসমান উদ্বোধনের নামে এ কেমন অমানবিক সিদ্ধান্ত, বাজার উদ্বোধন ও ফটোসেশান করেই মালামাল নিয়া নেয় দায়িত্বশীল ব্যক্তিরা, এ নিয়ে স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া জন্ম নেয়। তার ঐ পোস্ট অনেকেই কমেন্টস করেছেন।

সুনামগঞ্জ জেলা হাওর ও নদী রক্ষা আন্দোলনের নেতা ওবায়দুল হক মিলন বলেন, পর্যটকরা পণ্য কিনেই নৌকায় উঠেন, সে কারণে ভাসমান বাজার থেকে কেউ কিছুই কিনবে না। আর প্লাস্টিক ও চিপসের প্যাকেট আরও বেশি পানিতে ফেলে পরিবেশের আরও ক্ষতি করবে।

পড়ুন>>রাণীশংকৈলে একটি কবরস্থান থেকে ১০টি কঙ্কাল উধাও 

স্থানীয় জনগণের বিকল্প আয়ের উৎস তৈরির একটি ‘নিউ কনসেপ্ট ভাসমান বাজার বলে জানিয়েছেন ফেইসবুকে uno Tahirpur আইডিতে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হাসেম।

তিনি আরও লিখেছেন, এ বাজারে বিক্রি হবে ফলমূল, সবজি, পিঠার মত পরিবেশবান্ধব পণ্য। গোলাবাড়ি ও জয়পুর এলাকার বাসিন্দারা প্লাস্টিক মোড়কে পণ্য বিক্রি করলেও এখন চিপস বা প্লাস্টিক মোড়কে খাবার বিক্রির সুযোগ নেই। এখন তাদের উৎসাহিত করা হচ্ছে প্লাস্টিকবিহীন খাবার বিক্রির দিকে। এ উদ্যোগে প্রশাসন কেবল দিকনির্দেশনা দিচ্ছে, পণ্য সংগ্রহ ও বিক্রির কাজ করবেন স্থানীয়রাই।

ইউএনও আবুল হাসেম সাংবাদিকদের বলেন, এটি মূলত হাওর পাড়ের মানুষের মনে আগ্রহ তৈরির উদ্দেশ্যে করা হয়েছে। পণ্যগুলো প্রশাসনের ফান্ড থেকে খরচ করে করা হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

টাংগুয়ার হাওরে ভাসমান বাজার উদ্বোধনের পর অস্তিত্ব নেই: রয়েছে অনিয়মের অভিযোগ

আপডেট সময় : ০৯:১৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫