ঢাকা ১০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উন্নয়নকাজে ঠিকাদারের গাফিলতি ও তদারকির অভাবে ক্ষুব্ধ ডেপুটি স্পিকার নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে ঐক্যবদ্ধ ইসরাইলের বিরোধী নেতারা ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৮ জনের তিন মাসের কারাদণ্ড নীলফামারীর নতুন পুলিশ সুপার মেনহাজুল আলম পিপিএমের যোগদান ও দায়িত্ব গ্রহণ প্রেমিকার সঙ্গে দেখা করতে না পেরে গাঁয়ে পেট্রোল ঢেলে আগুন অস্বাস্থ্যকর পরিবেশ কাউনিয়ায় বেকারির দোকানের ১০ হাজার টাকা জরিমানা অশ্রুসিক্ত নয়নে নীলফামারী জেলা পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা বিসিএস প্রশ্নফাঁস ঠেকাতে নিজস্ব প্রেসে ছাপা ও ফেসলক প্রযুক্তির ব্যবহার পলাতক অপরাধীদের এনআইডি ও পাসপোর্ট পাওয়ার অধিকার নেই: রিজভী জনমিতিক লভ্যাংশের সুবিধা নিলে বিশ্বে মডেল হবে বাংলাদেশ: জহির উদ্দিন

জেনে নিন কিভাবে কলা রাখলে দীর্ঘ সময় টাটকা থাকবে?

সৃষ্টি লাইফ স্টাইল
  • আপডেট সময় : ১২:৫০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ ৬১২০ বার পড়া হয়েছে

জেনে নিন কিভাবে কলা রাখলে দীর্ঘ সময় টাটকা থাকবে?

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেনে নিন কিভাবে কলা রাখলে দীর্ঘ সময় টাটকা থাকবে?

কলা এমন একটি ফল যা আমাদের দেশের প্রতিটি বাড়িতেই কম বেশি খাওয়া হয়ে থাকে। কলার মধ্যে থাকা স্বাস্থ্যকর গুণাবলী ও শরীরে তাৎক্ষণিক শক্তি জোগাতে কাজ করে বলে মানুষ সকালের নাস্তাতে এটি সবচেয়ে বেশি খেতে পছন্দ করে। এছাড়া ক্যালরির চাহিদা মেটাতে সবচেয়ে সহজলভ্য ফল কলা। ফলটিতে থাকা ক্যালরির পরিমাণ ১০০। এছাড়াও কলায় রয়েছে খনিজ পদার্থ, ভিটামিন, অ্যান্টি-অক্সিডেন্ট। যা আমাদের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে।

জেনে নিন>>কলা শুধুই সুস্বাদু ফলই নয়: পুষ্টি ও গুণে ভরপুর সুষম খাদ্য 

কেন আপনি কলা সংরক্ষণ করবেন?

কলা ঘরে আনার সঙ্গে সঙ্গে সেগুলো কালো হতে শুরু করে। রাতে আনা কলা যদি সকালের মধ্যেই পচতে শুরু করে, তাহলে দুশ্চিন্তা হওয়া স্বাভাবিক। তবে বাজার থেকে কলা আনার পর ভালোভাবে সংরক্ষণ করতে পারেন। আমরা আপনাকে কলা দীর্ঘ সময় টাটকা রাখার কিছু টিপস জানাবো, যা আপনার জন্য খুবই উপকারী হবে। যেমন-

কলা ঢেকে রাখুন-

যদিও টাটকা রাখার জন্য কলা ঢেকে রাখার পরামর্শ দেওয়া হয়, তবে সব কলা একসঙ্গে ঢেকে না দিয়ে প্রতিটি কলা ঢেকে আলাদা করে সংরক্ষণ করুন। এই পদ্ধতিতে, কলা দীর্ঘ সময়ের জন্য টাটকা থাকে।

ঝুলিয়ে কলা রাখুন-

কলাকে দীর্ঘক্ষণ সতেজ রাখতে, ঝুলিয়ে রাখার কৌশলটিও বেশ কার্যকর। টেবিলে বা অন্য কোনো পৃষ্ঠে কলা রাখার পরিবর্তে যে কোনো জায়গায় ঝুলিয়ে রাখুন। এর জন্য কলার ডাঁটার সাথে একটি সুতো বেঁধে তারপর যেকোনো জায়গায় ঝুলিয়ে দিন। এতে করে কলা তাড়াতাড়ি পাকবে না এবং টাটকা থাকবে। তবে একটা কথা মাথায় রাখবেন কলা যেন কোথাও কাটা না হয়।

ভিনেগারে ধুয়ে নিন-

কলা দ্রুত নষ্ট হওয়া রোধ করতে ভিনেগারও ব্যবহার করা যেতে পারে। এজন্য একটি বড় পাত্রে পানি ভরে তাতে কয়েক চামচ ভিনেগার দিন। এবার এই দ্রবণে কলা ডুবিয়ে বের করে নিন। এই কৌশলটির সাহায্যে কলাকে অনেক দিন টাটকা রাখা যায়।

কিভাবে কলা ফ্রিজে রাখবেন?

আপনি যখন বাজার থেকে কলা নিয়ে আসবেন, তখন তাদের সতেজতা অনুযায়ী সংরক্ষণ করার কথা ভাবতে হবে। আসলে, কলার রঙ এবং আকৃতিই বলে দেবে কলা কতক্ষণ টাটকা থাকতে পারে। কলা একটু কাঁচা হলে সরাসরি ফ্রিজে রাখতে ভুল করবেন না। সতেজ রাখতে রান্নাঘরে ২ দিন খোলা রাখুন। এরপর ফ্রিজে রাখুন।

এছাড়াও ভিনেগারের মতো আপনি কলাকে টাটকা করতে ভিটামিন সি ট্যাবলেটযুক্ত পানিও ব্যবহার করতে পারেন। এজন্য আপনাকে ভিটামিন সি ট্যাবলেট পানিতে গুলে তাতে কলা রাখতে হবে। এই কৌশলটি ব্যবহার করে কলা দ্রুত নষ্ট হওয়া থেকে রক্ষা করা যায়। এটি কলা সংরক্ষণের একটি খুব সহজ উপায়।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জেনে নিন কিভাবে কলা রাখলে দীর্ঘ সময় টাটকা থাকবে?

আপডেট সময় : ১২:৫০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫