জামালগঞ্জে নবাগত ইউএনও'র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
জামালগঞ্জে নবাগত ইউএনও'র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
রয়্যাল এডিনবরা মিলিটারি ট্যাটু ২০২৬-এ কাতারের পুলিশ একাডেমির নজরকাড়া অংশগ্রহণ উৎপাদন ব্যাহত হওয়ায় ছয় মাসের জন্য কারখানা বন্ধ ঘোষণা করল ফু-ওয়াং ফুড ইউক্রেনের স্পর্শকাতর অর্থনৈতিক খাতে হামলার হুঁশিয়ারি দিলেন ভ্লাদিমির পুতিন রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভূরুঙ্গামারীতে সার বিতরণে গড়িমসি করায় গুদাম ভেঙে সার নিয়ে গেল বিক্ষুব্ধ কৃষকরা নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইউক্রেনের যুদ্ধ ও পুনর্গঠনের পথে বড় বাধা দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী মিখাইল ফেদোরভ রংপুরে শিক্ষক পরিবারে চার সদস্যের মৃত্যুর ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় দুজনকে আটক ইলিয়াস আলীসহ একাধিক গুমের ঘটনায় সাইফুর রহমানের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনাল

জামালগঞ্জে নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
জামালগঞ্জে নবাগত ইউএনও'র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

জামালগঞ্জে নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

সুনামগঞ্জের জামালগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুশফিকীন নূর।

আজ বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের হলরুমে ওই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকতা মুশফিকীন নূর উপজেলা প্রশাসনের সার্বিক কর্মকাণ্ডে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। একই সাথে উপজেলাকে সকল ক্ষেত্রে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি মো. হাবিবুর রহমান, সহ-সভাপতি শেরে আলম শেরু, সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান, সহ সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক শাহীন আলম, কোষাধ্যক্ষ মো. বায়েজীদ বিন ওয়াহিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিশ্বজিত রায়, দপ্তর সম্পাদক মহসিন কবির, সাহিত্য সম্পাদক নেহার দেবনাথ, নির্বাহী সদস্য, মো. ওয়ালী উল্লাহ সরকার, আব্দুল আহাদ, মো. আখতারুজ্জামান তালুকদার ও মো. সাইফ উল্লাহ সহ মো. দিল আহমেদ প্রমুখ।

এসময় উপজেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা গত ২৭ মার্চ তিনি সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে যোগদান করার পর ৩ মার্চ জামালগঞ্জে যোগদান করেন। এর আগে তিনি সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। তিনি বিসিএস ৩৫ তম ব্যাচে প্রশাসন ক্যাডারে যোগদান করেন। তিনি হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!