চৌহালীর খাষকাউলিয়ায় উন্মুক্ত বাজেট: স্বচ্ছতা ও অংশগ্রহণের নতুন ধারা
- আপডেট সময় : ০৮:১১:২৯ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫ ১৯৪ বার পড়া হয়েছে
চৌহালীর খাষকাউলিয়ায় উন্মুক্ত বাজেট: স্বচ্ছতা ও অংশগ্রহণের নতুন ধারা
চৌহালীর খাষকাউলিয়ায় উন্মুক্ত বাজেট: স্বচ্ছতা ও অংশগ্রহণের নতুন ধারা।
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা-তীরবর্তী খাষকাউলিয়া ইউনিয়নে ২০২৫-২৬ অর্থবছরের জন্য উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। স্থানীয় জনগণের সরব উপস্থিতি এবং মতামতের প্রতিফলনে এই আয়োজন গ্রামীণ প্রশাসনে স্বচ্ছতা ও অংশগ্রহণমূলক শাসনের এক নতুন ধারা সূচিত করেছে বলে মন্তব্য করেছেন বক্তারা।
রবিবার (২৫ মে) দুপুর ১২টায় অস্থায়ী ৫নং খাষকাউলিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের হলরুমে আয়োজিত এই বাজেট সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান হাবলু। বাজেট উপস্থাপন করেন ইউপি সচিব মোঃ হাফিজুর রহমান।
ঘোষিত বাজেটে মোট আয় নির্ধারণ করা হয়েছে ১ কোটি ২৯ লাখ ১০ হাজার ৫০০ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ১ কোটি ২৮ লাখ ৮৮ হাজার ১০০ টাকা। ফলে বছর শেষে সম্ভাব্য উদ্বৃত্ত থাকবে ২২ হাজার ৪০০ টাকা। বাজেটে অবকাঠামো উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, স্বাস্থ্য, শিক্ষা ও পরিচ্ছন্নতাসহ বিভিন্ন সেবামূলক খাতে গুরুত্বারোপ করা হয়েছে।
বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ—সেলিম রেজা, আমিনুল ইসলাম সুরুজ, শাহিন সিকদার, আব্দুল আলীম, রবিউল ইসলাম ও লিপি সরকার।
পড়ুন>> পাহাড়ের সশস্ত্র সংগঠন কেএনএফ এর ২০ হাজার ৩০০ পিস ইউনিফর্ম উদ্ধার
এছাড়াও সংরক্ষিত নারী আসনের সদস্য নুরজাহান ও তাছলিমাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক প্রতিনিধি ও সচেতন নাগরিকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, এমন উন্মুক্ত বাজেট সভা ইউনিয়ন পর্যায়ে জবাবদিহিতা ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার এক ইতিবাচক উদাহরণ। এতে শুধু প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা আসে না, বরং জনগণের মধ্যে অধিকারবোধ ও সচেতনতা গড়ে ওঠে।
স্থানীয় সরকার ব্যবস্থায় স্বচ্ছতা ও গণতান্ত্রিক চর্চা জোরদারে এমন আয়োজন নিয়মিত করার দাবি জানান অংশগ্রহণকারীরা।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























