চার বছরেরে শিশুর গলায় ছুরিধরে মাকে ধর্ষণের চেষ্টা
- আপডেট সময় : ০৯:২৯:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫ ২৪৬ বার পড়া হয়েছে
চার বছরেরে শিশুর গলায় ছুরিধরে মাকে ধর্ষণের চেষ্টা
যশোরে মোবাইল চার্জ দেয়ার কথা বলে ঘরে ঢুকে চার বছরেরে শিশুর গলায় ছুরিধরে মাকে ধর্ষণচেষ্টার ঘটনা ঘটেছে। রোববার (১৬ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে শহরতলীর বিরামপুর গাবতলায় এই ঘটনা ঘটে।
আহতের ভাই জানিয়েছেন, তাদের প্রতিবেশি হাসান আলী (১৮) রাত সাড়ে ১১ টার দিকে মোবাইল চার্জ দেয়ার কথা বলে ঘরের দরজা খোলায়। দরজা খোলার পরপরই ঘরে থাকা চার বছরের শিশুর গলায় চাকু ধরে ওই শিশুর মাকে ধর্ষণ চেষ্টা চালায়। তখন চিৎকার করলে ওই শিশু ও তার মাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় হাসানসহ তার সহযোগীরা।
পড়ুন>>সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ ৪ জন আটক
আহতের বাবা জানিয়েছেন, বাসায় কেউ না থাকার সুযোগে তাদের প্রতিবেশী হাসান এ কাণ্ড ঘটিয়েছে। তিনি তার মেয়ে ও নাতনীকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন।
যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী বাবুল হোসেন জানিয়েছেন, এ ঘটনায় আহতের ছোট ভাইয়ের বন্ধুসহ অজ্ঞাত আরও দুজন জড়িত। তাদের আটকে অভিযান পরিচালনা করা হচ্ছে। দ্রুতই জড়িতদের আটক করা হবে বলে জানান তিনি। তবে এ ঘটনা এখনও কোনো মামলা হয়নি।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























