চাঁপাইনবাবগঞ্জের দুটি আসনে জামানত হারালেন ৫ প্রার্থী
- আপডেট সময় : ০৫:২২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩ ৩৪৪ বার পড়া হয়েছে
শূন্য আসনে হওয়া উপ-নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের দুটি আসনে জামানত হারিয়েছেন জাতীয় পার্টি, জাকের পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ, আ.লীগের বিদ্রোহীসহ ৫ জন প্রার্থী।
এরমধ্যে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে চার জন ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে একজন প্রার্থী। মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোতাওয়াক্কিল রহমান।
তারা হলেন- চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, নাচোল, লভোলাহাট) আসনে টেলিভিশন প্রতীকে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ মনোনীত প্রার্থী মো. নবীউল ইসলাম, আ.বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী মাথাল প্রতীকের খুরশিদ আলম বাচ্চু, জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী মোহাম্মদ আব্দুর রাজ্জাক এবং গোলাপ ফুল প্রতীকে জাকের পার্টি মনোনীত প্রার্থী মো. গোলাম মোস্তফা।পড়ুন>>বগুড়া-৪ আসনে মাত্র ৮৩৪ ভোটে হেরে গেলেন হিরো আলম
অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে জামানত হারানো প্রার্থী হলেন টেলিভিশন প্রতীকে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ মনোনীত প্রার্থী মো.কামরুজ্জামান খাঁন। তিনি পেয়েছেন ৪০৪০ ভোট।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোতাওয়াক্কিল রহমান জানান নিয়ম অনুযায়ী কাঙ্খিত ভোট না পেলে সেই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করে নির্বাচন কমিশন। সেই হিসেবে চাঁপাইনবাবগঞ্জের দুইটি আসনে ৫ জন প্রার্থী তাদের জামানত হারাবেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























