চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির হাতে মাদকসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- আপডেট সময় : ০৯:০০:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩ ২৮২ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির হাতে মাদকসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি ব্যাটেলিয়ানের অভিযানে ১ জন মাদক কারবারিকে ১ কেজি ৫০০ গ্রাম ভারতীয় হেরোইন ও ৭৮৮ পিস ভারতীয় বার্মার ইয়াবার ট্যাবলেট সহ হাতেনাতে গ্রেফতার করেন ৫৩ বিজিবি ব্যাটেলিয়ান।
পড়ুন>>গোমস্তাপুরে লুঙ্গি পরে অস্ত্র ব্যবসায়ী ধরল পুলিশ
বিজিবি ৫৩ গোপন সংবাদের ভিত্তিতে ৩১ মার্চ আনুমানিক রাত ১২টা ৩০ মিনিটের সময়,পোলাডাংগা বিওপির একটি চৌকষ টহলদল আলাতলী ইউনিয়নের শান্তিপাড়া গ্রামে একটি অভিযান পরিচালনা করেন।
এসময় মালিকবিহীন অবস্থায় ০১ কেজি ৫০০ গ্রাম ভারতীয় হেরোইন আটক করতে সক্ষম হয়।
পরবর্তী অভিযান চালিয়ে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের খোন্দাকামাত গ্রামে ৭৮৮ পিস ভারতীয় ইয়াবা সহ হাতে নাতে আটক করতে সক্ষম হয় ৫৩ বিজিবি ব্যাটেলিয়ান।
আটককৃত মাদক কারবারির নাম গেদু মিঞা। আটককৃত গেদু মিয়া শিবগঞ্জ উপজেলার, খাসেরহাট রসুনচক গ্রামের মৃত এহসান মাহমুদের ছেলে।সে দীর্ঘদিন থেকে ইয়াবা ব্যবসায়র সঙ্গে জড়িত।
গ্রেপ্তারকৃত আসামিদের শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ৫৩ বিজিবি ব্যাটেলিয়ান।
পড়ুন>>চট্টগ্রামে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সবজি ডোনেট বক্স প্রজেক্ট -১ উদ্বোধন
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শেদ, পিএসসি বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সর্বদা সচেষ্ঠ রয়েছে এছাও মাদকের বিরুদ্ধে কার্যক্রম সর্বক্ষণ অব্যাহত থাকবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























