ঘিওরে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:০১:১৩ অপরাহ্ন, সোমবার, ১ মে ২০২৩ ১৮২ বার পড়া হয়েছে
মানিকগঞ্জের ঘিওরে ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
” দুনিয়ার মজদুর এক হও “এই স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় জাতীয় শ্রমিকলীগের উদ্যোগে ১লা মে দিবস উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে বিশাল র্যালি ঘিওর বাজার বিভিন্ন স্থান প্রদক্ষিন করে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এসে শেষ হয় । কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, র্যালি ও আলোচনা সভা। ।
ঘিওর উপজেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ ছানোয়ার হোসেনে এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ হামিদুর রহমান আলাই, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ বাবুল বেপারী, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, আয়ামীলীগ নেতা আব্দুল আলীম লেবু, পয়লা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামিউল প্রধান ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক।
মানিকগঞ্জ জেলা ট্রাক , ট্যাংকলরি , কাভার ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মিজানুর রহমান, সহ-সভাপতি মোঃ হারেজ মিয়া ,সাধারণ সম্পাদক মোঃ মোরশেদ আলী , যুগ্ম সম্পাদক কাশেম প্রমুখ।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ























