গুলশানে স্লোগান দেওয়ার অভিযোগে ৩ যুবককে পুলিশে সোপর্দ
- আপডেট সময় : ০৮:০৩:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
রাজধানীর গুলশান-২ নম্বর চত্বরের কাছে ওয়েস্টিন হোটেলের সামনে শেখ হাসিনা ও ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে তিন যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে ছাত্রদলের এক নেতার সহায়তায় তাদের পুলিশে সোপর্দ করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা আরও চারজন মোটরসাইকেল নিয়ে পালিয়ে যেতে সক্ষম হন।
আটক ব্যক্তিরা হলেন—মাদারীপুরের কালকিনি উপজেলার সাব্বির হোসেন (২৯), চকবাজারের বাসিন্দা ফারহান আহম্মেদ (২৪) এবং নাটোরের বড়াইগ্রামের সজিবুর রহমান (৩০)। বর্তমানে সাব্বির মিরপুর-২ ও সজিবুর মহাখালীর ওয়্যারলেস এলাকায় বসবাস করেন।
ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহিম (রাজীব পাটোয়ারী) জানান, বনশ্রীর বাসায় ফেরার পথে ওয়েস্টিন হোটেলের সামনে তিনি স্লোগানের শব্দ শুনে গাড়ি থামান। সেখানে চারটি মোটরসাইকেল ছিল। তিনি পরিচয় জানতে চাইলে চারজন পালিয়ে যান, তবে বাকি তিনজনকে আটকে রেখে তিনি থানায় খবর দেন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আটক যুবকরা দাবি করেন, মদ্যপ অবস্থায় না বুঝে তারা স্লোগান দিয়েছেন এবং এ জন্য দুঃখপ্রকাশ করেন। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর জানিয়েছেন, আটক তিনজনকে থানায় নিয়ে আসা হয়েছে এবং তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
সূত্র: রাইজিংবিডি
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























