ঢাকা ১১:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

খাইবার পাখতুনখোয়ায় তিন অভিযানে দুই সেনাসহ নিহত ১৭

সৃষ্টি আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:৫০:০৯ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ ১৪০ বার পড়া হয়েছে

বান্নুতে পাহারা দিচ্ছেন পাকিস্তান সেনাবাহিনীর সদস্যরা। ছবি নেট

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খাইবার পাখতুনখোয়ায় তিন অভিযানে দুই সেনাসহ নিহত ১৭

পাকিস্তানে সন্ত্রাস বিরোধী অভিযানে দুই সেনাসহ নিহত ১৭

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে তিনটি আলাদা অভিযানে সশস্ত্র গোষ্ঠীর কমপক্ষে ১৫ সদস্য নিহত এবং দেশটির সেনাবাহিনীর দুই সদস্য প্রাণ হারিয়েছেন। শনিবার (২৬ এপ্রিল) এ তথ্য জানিয়েছে দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর।

বিবৃতিতে জানানো হয়, সন্ত্রাসীদের উপস্থিতির খবরের ভিত্তিতে কারাক জেলায় একটি গোয়েন্দাভিত্তিক অভিযান পরিচালিত হয়। ‘অভিযান চলাকালে আমাদের সেনারা অত্যন্ত দক্ষতার সঙ্গে খারিজ (সন্ত্রাসীদের) অবস্থান টার্গেট করে এবং এর ফলে আট খারিজকে (সন্ত্রাসী) নরকে পাঠানো হয়,’ বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। অন্য একটি অভিযানে, উত্তর ওয়াজিরিস্তান জেলায় চার সন্ত্রাসীকে হত্যা করে নিরাপত্তা বাহিনী। তবে এই অভিযানে তীব্র গোলাগুলির সময় দুইজন সৈনিক — ল্যান্স নায়েক উসমান মোহমান্দ এবং সিপাহি ইমরান খান — বীরত্বের সঙ্গে যুদ্ধ করে শাহাদাত বরণ করেন।

পড়ুন>> দুই হাজার কোটি টাকা ব্যয়ে মার্কিন কোম্পানি বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে

এছাড়া দক্ষিণ ওয়াজিরিস্তানের গোমাল জামের সাধারণ এলাকায় আরেকটি সংঘর্ষে নিরাপত্তা বাহিনী সফলভাবে আরও তিনজন সন্ত্রাসীকে হত্যা করে।’নিহত খারিজদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে, যারা আগে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে সক্রিয়ভাবে জড়িত ছিল,’ আইএসপিআর আরও জানায়।

এদিকে, অভিযানের পর পুরো এলাকায় আরও সন্ত্রাসীদের খোঁজে চিরুনি অভিযান (স্যানিটাইজেশন অপারেশন) পরিচালিত হচ্ছে, কারণ ‘সন্ত্রাসের অভিশাপ সম্পূর্ণ নির্মূল করতে নিরাপত্তা বাহিনী দৃঢ় প্রতিজ্ঞ এবং আমাদের বীর সেনাদের এই ধরনের আত্মত্যাগ আমাদের সংকল্প আরও দৃঢ় করে।’ তথ‍্য সুত্র ও ছবি

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

খাইবার পাখতুনখোয়ায় তিন অভিযানে দুই সেনাসহ নিহত ১৭

আপডেট সময় : ০১:৫০:০৯ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫