কৃত্রিম বুদ্ধিমত্তা কি আমাদের ভাবনার চেয়ে বেশি ভয়ংকর?
সত্যিই কি কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের ভাবনার চেয়ে বেশি ভয়ংকর হতে পারবে। ভয় পাওয়া উচিত, এ কথা বলব না। তবে হ্যাঁ, এ নিয়ে চিন্তার এবং আরও সতর্কতা অবলম্বনের প্রয়োজন আছে।
ওপেনএআই যদি চায়, এখনই চ্যাটজিপিটি বা ডাল.ই-এর মতো এআইকে বন্ধ করে দিতে পারবে। তাই এগুলো সেন্টিয়েন্ট বা নিজের অস্তিত্ব সম্পর্কে সচেতন হয়ে নিজের নিয়ন্ত্রণ নিয়ে নেওয়ার ভয় নেই। তা ছাড়া এগুলো তাদের ট্রেনিং ডেটাসেট ছাড়া অচল। আমরা এআইকে শেখার জন্য যে তথ্য দেব, এআই সে বিষয়েই পারদর্শী হতে পারবে। তাই কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের হাতছাড়া হয়ে যাওয়ার ভয় নেই।
পড়ুন>>মঙ্গলের মাধ্যাকর্ষণে চলছে’ পৃথিবীর সমুদ্র স্রোত?
তবে এখানে চিন্তার বিষয় হলো, কীভাবে এই এআই আমাদের দৈনন্দিন জীবনে ও কাজে প্রভাব ফেলছে বা ফেলবে।
একসময় হয়তো চাকরিও হারাবে সেই ডিজাইনার। এটা সব চাকরির ক্ষেত্রেই প্রযোজ্য। এ ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তাকে ভয় পেয়ে এর থেকে দূরে সরে গেলে চলবে না। উল্টো কৃত্রিম বুদ্ধিমত্তাকে নিজের প্রয়োজনে ব্যবহার করে নিজের কাজ কীভাবে আরও ভালো করে তোলা যায়, সেটা নিয়ে ভাবতে হবে।
তা ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তার অপপ্রয়োগ ঠেকাতে ট্রেনিং ডেটাসেটে আমরা কী দিচ্ছি, সেটাও চিন্তা করতে হবে। ইতিমধ্যেই এআইয়ের অনেক ধরনের অপপ্রয়োগ সামাজিক যোগাযোগমাধ্যমগুলোকে কলুষিত করেছে। তাই কৃত্রিম বুদ্ধিমত্তাকে কী কী শেখানো যাবে, কী কী করতে দেওয়া যাবে এবং কাদের এর ব্যবহার করতে দেওয়া হবে, এসব বিষয়েও সতর্ক হতে হবে। তবে কৃত্রিম বুদ্ধিমত্তার ভালো ব্যবহারও দেখা যাচ্ছে।
সংশ্লিষ্ট ক্ষেত্রগুলোতে তৈরি হচ্ছে চাকরির সুযোগ। তাই নিজেকে দক্ষ করে গড়ে তুলতে পারলে দুশ্চিন্তার কিছু নেই।
Leave a Reply