ঢাকা ০১:৪২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলো ১১ আসামিকে মেহেরিন-সীমানাদের চোখে এখন বিশ্বজয়ের স্বপ্ন: জোংড়া গ্রাম থেকে সংসদ ভবন সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত রেশমীর মৃত্যু: ২৩ দিন লড়লেন মৃত্যুর সাথে আফগানিস্তানের কান্দাহারে রেডিওতে ক্রিকেট প্রচার নিষিদ্ধ করল তালেবান নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন দিল নিকার পেট্রোবাংলায় ৭৫৩ পদের নিয়োগ: আবেদনের সময় বাড়াল কর্তৃপক্ষ কাতারের কুরআন প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশের উসামা মাওলানা মুহাম্মদ দুবলারচরে রাসপূর্ণিমা: তীর্থযাত্রীদের জন্য ৫টি রুট নির্ধারণ খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ, শনাক্ত মোটরসাইকেল নেতাকর্মীদের সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর, সংসদে রুদ্ধদ্বার বৈঠক

কুড়িগ্রামে শিক্ষককে পেটালেন আ.লীগ নেতা

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৫৫:২২ পূর্বাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩ ৩১৩ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় নুরুন্নবী নামের এক প্রধান শিক্ষককে তুলে নিয়ে গিয়ে পেটানাের অভিযােগ উঠেছে উপজেলা আওয়ামী লীগ নেতা রােকনুজ্জামান রােকনের বিরুদ্ধে।

বৃহস্পতিবার বিকেলে রৌমারী সিজি জামান উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের কক্ষে এই ঘটনা ঘটেছে। পিটানাের এই দৃশ্য ধরা পড়ে সিসি টিভি ক্যামরায়।

পর উপস্থিত লােকজন আহতাবস্থায় ওই প্রধান শিক্ষককে উদ্ধার করে হাসপাতাল ভর্তি করেন। ওইদিন রাত ৮টার দিকে ওই প্রধান শিক্ষক বাদি হয়ে আওয়ামীলীগ নেতা রােকনুজ্জামানসহ দু’জনের নাম উল্লেখ করে রৌমারী থানায় একটি লিখিত অভিযাগ করেন। এঘটনায় শিক্ষক সমাজসহ উপজেলায় জুড়ে বইছে সমালাচানার ঝড়।

নির্যাতিত নুরুন্নবী উপজেলার ফুলকারচর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। অন্যদিক রােকনুজ্জামান রােকন সদ্য ঘােষিত আংশিক কমিটির উপজেলা আওয়ামীলীগর ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক।

নির্যাতিত প্রধান শিক্ষক নুরুন্নবী অভিযােগ করে বলেন, তাঁর সাথে বিদ্যালয়ের নিয়ােগ সংক্রান্ত বিষয়ে নিয়ে উপজেলা আওয়ামীলীগ নেতা রােকনুজ্জামান রােকন ও আসাদুল ইসলামের বিরােধ চলে আসছিল। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে বিদ্যালয়ের অফিস সহকারী আব্দুর রশিদসহ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস যান তিনি।

কাজ শেষে অফিসের দোতলা থেকে নেমে উপজেলা চত্বরে গেলে আওয়ামীলীগ নেতা রােকনুজ্জামান রােকন ও তাঁর সঙ্গীয় লােকজন জােরপূর্বক তাঁকে (প্রধান শিক্ষক) তুলে নিয়ে প্রথম পলি বাস কাউন্টারে আটকে রাখেন। এবং অকথ্য ভাষায় গালি গালাজ করে প্রাণ নাশের হুমকি দেন।

পরে মােটরসাইকেল করে ওই প্রধান শিক্ষককে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রৌমারী সিজি জামান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হােরায়রার বিদ্যালয়ে অফিস কক্ষে নিয়ে যান।সেখান ওই আওয়ামীলীগের সাধারণ সম্পাদককে ঘটনা খুলে বলতে থাকেন।

এসময় আওয়ামীলীগ নেতা রােকনুজ্জামান রােকন ক্ষিপ্ত হয়ে দু’হাত দিয়ে ওই প্রধান শিক্ষকের গালে এলােপাথারী চড় থাপ্পর ও কিল ঘুষি মারতে থাকেন।

এক পর্যায় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ার থেকে উঠে ওই আওয়ামীলীগ নেতাকে থামান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে উপস্থিত আহত ওই প্রধান শিক্ষককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন।

এ ঘটনায় আওয়ামীলীগ নেতা রােকনুজ্জামান রােকনসহ দু’জনের নাম উল্লেখ করে রৌমারী থানায় একটি লিখিত অভিযােগ করেন ওই প্রধান শিক্ষক।

প্রধান শিক্ষককে পেটানাের বিষয়টি স্বীকার করে রৌমারী উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক রােকনুজ্জামান রােকন বলেন, নিয়াগ সংক্রান্ত বিষয়ের জের ধরে ওই প্রধান শিক্ষক আমাকে দালাল বলেছেন।এসময় আমি নিজেকে সংযত রাখতে না পেরে তাঁক দু’টা থাপ্পর মেরেছি।

রৌমারী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রৌমারী সিজি জামান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হােরায়রা ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

তাঁর ভাষ্য, আওয়ামীলীগ নেতা রােকনুজ্জামান রােকন ওই প্রধান শিক্ষককে আমার অফিস কক্ষে নিয়ে আসেন। ওই প্রধান শিক্ষক কথা বলার সময় হঠাৎ তাঁকে (প্রধান শিক্ষক) চড়থাপ্পড়, কিল-ঘুষি মারতে থাকেন রােকনুজ্জামান রােকন।তিনি বলেন, এটা মােটেও ঠিক করেননি রােকন। বড় মাপের অন্যায় করেছেন তিনি।পড়ুন>> দানের পর মাদ্রাসার জমি গোপনে মরগেজ দুশ্চিন্তায় শিক্ষার্থীরা

তাঁর বিরুদ্ধ সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে কি-না এমন প্রশ্নে তিনি বলেন, বিষয়টি উপজেলা আওয়ামীলীগের সভাপতিকে জানানাে হয়েছে। শিগগির তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

2 thoughts on “কুড়িগ্রামে শিক্ষককে পেটালেন আ.লীগ নেতা”

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুড়িগ্রামে শিক্ষককে পেটালেন আ.লীগ নেতা

আপডেট সময় : ১০:৫৫:২২ পূর্বাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩