ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার ব্র্যাক ব্যাংকে অফিসার গ্রেড-২ পদে নিয়োগ, আবেদনের শেষ তারিখ ৩০ নভেম্বর ব্যাংকিং খরচে লাগাম টানল কাতার সেন্ট্রাল ব্যাংক পিরোজপুরে বৃদ্ধকে শিকল পরিয়ে অমানবিক নিরাপত্তা ঘটনায় রাজধানীর ফুলবাড়িয়ায় হবে সরকারি কর্মচারী মেডিক্যাল কলেজ আওয়ামী লীগ ফিরলে জনগণ কচুকাটা করবে: হাসনাত আব্দুল্লাহ টঙ্গীতে অবরোধ হটাতে পুলিশের টিয়ার শেল, অর্ধশতাধিক কারখানায় ছুটি বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা সহ্য করা হবে না: জাহেদ উর রহমান পল্লবীর শিশু মৃত্যুর ঘটনা মামলায় সোহেলের মৃত্যুদণ্ড বহাল রাখলেন হাইকোর্ট সরকারি চাকরিতে আওয়ামী সংশ্লিষ্টতা তদারকি হচ্ছে: জাহেদ উর রহমান

কুতুবদিয়া চ্যানেলে সিমেন্টের ক্লিংকারবাহী জাহাজে দস‍্যুর হামলা

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৪১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪ ৩১৯ বার পড়া হয়েছে

কুতুবদিয়া চ্যানেলে সিমেন্টের ক্লিংকারবাহী জাহাজে দস‍্যুর হামলা

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে সিমেন্টের ক্লিংকারবাহী জাহাজে দস‍্যুর হামলা

কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে সিমেন্টের ক্লিংকারবাহী এমভি আকিজ লজিষ্টিক-২৩ নামক একটি জাহাজে দস্যুতার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় মঙ্গলবার আকিজ শিফিং লাইন লিমিটেডের অপারেশন বিভাগের সিনিয়র অফিসার মো. আরিফুল ইসলাম বাদি হয়ে কোম্পানির পক্ষে কুতুবদিয়া থানায় একটি মামলা দায়ের করেন। এতে অজ্ঞাত ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বুধবার (৬ মার্চ) চট্টগ্রাম থেকে সিমেন্টের ক্লিংকার লোড করে এমভি আকিজ লজিষ্টিক-২৩ জাহাজটি কুতুবদিয়া বাতিঘরের প্রায় ৪ কিলোমিটার পশ্চিমে নোঙর করে।

পরদিন রাত আনুমানিক দেড়টার দিকে বড় একটি ফিশিং ট্রলার যোগে দেশীয় তৈরি অস্ত্রশস্ত্র নিয়ে জাহাজে উঠে মুখোশধারী ২৫-৩০ জন ডাকাত।

এ সময় জাহাজের মাস্টারসহ ১২ জন কর্মচারীকে অস্ত্রের মুখে জিম্মি ও মারধর করে স্মার্ট ফোন, নগদ টাকা, ব্যাটারি, ইঞ্জিন- রাডার-ইকোসাউন্ডের মনিটর, জিপিএস, সোলার প্যানেলসহ প্রায় দশ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

মুখোশধারী ওই ডাকাতদের চিহ্নিত করা না গেলেও সকলে চট্টগ্রাম ও কক্সবাজারের আঞ্চলিক ভাষায় কথাবার্তা বলেছেন।

সাগরে জাহাজ ডাকাতির বিষয়টি নিশ্চিত করে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কবির জানান, সাগরে অপরাধ নির্মূলে আলাদা একটি ডিপার্টমেন্ট রয়েছে। তবুও ওই ঘটনায় কুতুবদিয়ার কোনো জলদস্যু জড়িত আছে কি না- সে বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুতুবদিয়া চ্যানেলে সিমেন্টের ক্লিংকারবাহী জাহাজে দস‍্যুর হামলা

আপডেট সময় : ০৪:৪১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪