কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে দুই যুবককে আটক করেছে বিজিবি
- আপডেট সময় : ১০:০৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪ ৪০৩ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে দুই যুবককে আটক করেছে বিজিবি
কুড়িগ্রামের ফুলবাড়ি সীমান্তে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের দায়ে দুই বাংলাদেশীকে আটক করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এসময় দুই যুবকের সাথে থাকা একটি মটর সাইকেল জব্দ করেন তারা।পরে বিজিবি বাদী হয়ে ফুলবাড়ি থানায় একটি মামলা করেন।
মঙ্গলবার ১৪ ফেব্রুয়ারী সন্ধ্যায় ফুলবাড়ি থানায় ওই দুই যুবককে সোপর্দ করে বিজিব ।
সীমান্তবাসী ও বিজিবি জানায়, বুধবার দুপুরে ফুলবাড়ী উপজেলার বালাতাড়ি সীমান্তের আন্তজার্তিক মেইন পিলার নং ৯৩২ এর পাশ দিয়ে বাংলাদেশে প্রবেশ করার সময় বালারহাট ক্যাম্পের টহলরত বিজিবির একটি বিশেষ টিম দুই বাংলাদেশি যুবককে আটক করে ক্যাম্পে নিয়ে আসে। এ সময় দুই যুবকের একটি মোটরসাইকেল সীমান্তে রেখে যাওয়ায় মোটরসাইকেলটিও জব্দ করেছে বিজিবি।
এ ব্যাপারে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন শিমুলবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার ছাইদুর রহমান দুই বাংলাদেশি যুবককে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে ফু্লবাড়ী থানার ডিউটি অফিসার এ এস আই বিষ্ণু পদ দাস জানান, আটক দুই বাংলাদেশি যুবককে বিজিবি থানায় নিয়ে এসেছে। বিজিবি বাদী হয়ে দুই যুবকের বিরুদ্ধে একটি অবৈধ অনুপ্রবেশের অপরাধে মামলার প্রস্তুতি নিচ্ছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























