ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের বৈঠক আমন ধান কাটার ভরা মৌসুমে ঠাকুরগাঁওয়ে শিলাবৃষ্টিতে দু:চিন্তায় কৃষক কুড়িগ্রামে রাতের শিলাবৃষ্টিতে পাকতে শুরু করা আমন ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি করেছে পুলিশ সদর দপ্তর নবাগত পুলিশ সুপারের সাথে নীলফামারী জেলা সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত কাউনিয়ায় প্রত্যাশা-২ প্রকল্পের প্রবাস বন্ধু ফোরামের আলোচনা সভা প্রান্তিকদের জন্য ১০০ কোটির ডিজিটাল ঋণ তহবিল গঠন বাংলাদেশ ব্যাংকের ব্র্যাক ইউনিভার্সিটিতে প্রফেসর ফারজানা মুন্সীর বইয়ের মোড়ক উন্মোচন আবাহনী ক্লাবে হারুনুর রশীদের শেষ বিদায় সম্পন্ন গাজায় ইসরাইলি হামলায় শিশুসহ আটজন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন

কুড়িগ্রামে রাতের শিলাবৃষ্টিতে পাকতে শুরু করা আমন ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক

কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:২২:৪৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ২৪ বার পড়া হয়েছে

কুড়িগ্রামে রাতের শিলাবৃষ্টি।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামে রাতের শিলাবৃষ্টিতে পাকতে শুরু করা আমন ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক

কুড়িগ্রাম সদর, রাজারহাটসহ জেলার বিভিন্ন এলাকায় রাতের আকস্মিক শিলাবৃষ্টিতে আমন ধানের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে যেসব জমির ধান পাকতে শুরু করেছে, সেসব ফসল নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। তবে প্রাথমিক পর্যবেক্ষণে শিলাবৃষ্টিতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে কৃষি বিভাগ।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১১টার দিকে জেলার বিভিন্ন এলাকায় বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ করেই বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি শুরু হয়। প্রায় দুই থেকে তিন মিনিট স্থায়ী ছিল এ শিলাবৃষ্টি।

কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের কৃষক নুরুল ইসলাম বলেন, রাতে হঠাৎ বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি শুরু হয়। মাঠে এখন উঠতি আমন ধান রয়েছে। শিলাবৃষ্টিতে ফসলের কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা নিয়ে চিন্তায় আছি।

পড়ুন>>প্রান্তিকদের জন্য ১০০ কোটির ডিজিটাল ঋণ তহবিল গঠন বাংলাদেশ ব্যাংকের

একই এলাকার কৃষক সামছুল হক বলেন, তাঁর কয়েক বিঘা জমির ধান পাকতে শুরু করেছে। ঠিক এ সময় শিলাবৃষ্টি হওয়ায় ধানের ক্ষতির আশঙ্কা করছেন তিনি। তিনি বলেন, অনেক টাকা খরচ করে ধানের আবাদ করেছি। এমন দুর্যোগে ফসলের ক্ষতি হলে কৃষক হিসেবে আমাদের টিকে থাকা কঠিন হয়ে পড়বে।

এ বিষয়ে রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার মুঠোফোনে কালবেলাকে বলেন, মঙ্গলবার রাতে কুড়িগ্রামে ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

পড়ুন>>গুলশানে স্লোগান দেওয়ার অভিযোগে ৩ যুবককে পুলিশে সোপর্দ

কুড়িগ্রাম কৃষি বিভাগের উপপরিচালক মো. রওশন কবির বলেন, বুধবার সকাল থেকে কৃষি বিভাগের কর্মকর্তাদের নিয়ে তিনি নিজেই মাঠপর্যায়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। জেলায় ১ লাখ ২১ হাজার হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এর মধ্যে অল্প কিছু জমির ধান বাতাসের কারণে হেলে পড়েছে। তবে শিলাবৃষ্টিতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কৃষকদের প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে বলেও জানান তিনি।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কুড়িগ্রামে রাতের শিলাবৃষ্টিতে পাকতে শুরু করা আমন ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক

আপডেট সময় : ০৮:২২:৪৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬