কুড়িগ্রামে বিএনপির পদযাত্রায় দুই গ্রুপের উত্তেজনা
- আপডেট সময় : ১১:১৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩ ৩৭০ বার পড়া হয়েছে
কুড়িগ্রামে বিএনপির পদযাত্রায় দুই গ্রুপের উত্তেজনায় পদ যাত্রা কর্মসুচী পালিত হয়।
১৮ জুলাই মঙ্গলবার দুপুর ১২টায় কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রাম জেলায় টান টান উত্তেজনা ও হট্টগোলের মধ্যদিয়ে বিএনপির দুই গ্রুপের পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা গ্রুপ পুরাতন জাহাজঘর মোড় দলীয় কার্যালয় থেকে শহর প্রদক্ষিণের সময় কেন্দ্রীয় জামে মসজিদ এসে পৌঁছলে জেলা বিএনপির সভাপতি তাসভীর গ্রুপের লোকজন পদযাত্রায় রানা গ্রুপের সাথে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়ে।
এ সময় তুমুল হোট্টগোলে উভয় গ্রুপের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়। পরে জেলা নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা শান্ত হলে পরবর্তীতে উভয় গ্রুপ আলাদা আলাদা কর্মসূচি পালন করে।
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক রানা গ্রুপ নছর উদ্দিন মার্কেটে পথসভা করে।
এ সময় বক্তব্য রাখেন-জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রানা, সাবেক মেয়র আবু বকর সিদ্দিক, জেলা বিএনপির সহসভাপতি জহুরুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুর রহমান।
অপরদিকে, সভাপতি তাসভীর গ্রুপ কুড়িগ্রাম এনআর প্লাজা মার্কেটের সামনে এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।
এ সময় বক্তব্য রাখেন-জেলা বিএনপির সভাপতি তাসভির-উল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ প্রমূখ।
এ ব্যাপারে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ ফরিদ হাসান বলেন, দুই গ্রুপের কর্মসূচি কে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে,গ্রুপিং এর বিষয়টি তাদের অভ্যন্তরীণ।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























