ঢাকা ১২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাসপোর্ট সেবায় দুর্নীতি ও দালালচক্র বন্ধে সরকারের সুনির্দিষ্ট রূপরেখা দাবি এনসিপির লর্ডসের আগে চেমসফোর্ডে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ ইসরায়েলকে সামরিক সাহায্য দেওয়া বন্ধের দাবি আল-সাইয়েদের সমর্থকদের কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৭ সালে হজে বাংলাদেশ পাচ্ছে ৮৩ হাজার ৫০০ কোটা সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে ফের ড্রোন হামলা রাজপথে থেকেই সব ষড়যন্ত্র মোকাবিলা করুন: প্রধানমন্ত্রী জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী আজ ১০ নভেম্বর টিভিতে যেসব খেলা দেখা যাবে মিরসরাইয়ে ১৫ কেজি গাঁজাসহ আটক রোহিঙ্গা মা-ছেলে

কুড়িগ্রামে বিএনপির দুই গ্রুপের টান টান উত্তেজনার মধ্যে পদযাত্রা কর্মসূচি পালিত

সাইয়‍্যেদ বাবু সৃষ্টি ডেস্ক
  • আপডেট সময় : ০৩:১৭:২৪ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩ ৩২৪ বার পড়া হয়েছে

কুড়িগ্রামে বিএনপির দুই গ্রুপের টান টান উত্তেজনার মধ্যে পদযাত্রা কর্মসূচি পালিত

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামে বিএনপির দুই গ্রুপের টান টান উত্তেজনার মধ্যে পদযাত্রা কর্মসূচি পালিত হয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ১৯শে আগষ্ট ২০২৩ ইং শনিবার দুপুর ১২টায় পদযাত্রা অনুষ্ঠিত।

কুড়িগ্রাম পুরাতন পোষ্ট অফিস পাড়াস্থ দলীয় কার্যালয় থেকে সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানার নেতৃত্বে পদযাত্রাটি শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার কালিবাড়ী মোড়ে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি,সাবেক মেয়র মোঃ আবু বকর সিদ্দিক এর সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এখানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ জহিরুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, যুগ্ম সাধারণ সম্পাদক, ব্যারিষ্টার রবিউল আলম সৈকত, জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ মাজেদুল ইসলাম তারা।

অপরদিকে সভাপতি তাসভীরুল ইসলাম গ্রুপ তাদের আমিন মোক্তার পাড়া কার্যালয় থেকে আরও একটি পদযাত্রা শুরু হয়, তারাও শহর প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় বাজার এন, আর প্লাজার সামনে সমাবেশ করে।

সভাপতি তাসভীরুল ইসলামের অনুপস্থিতিতে জেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবুর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

এখানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ সোহেল হোসনাইন কায়কোবাদ, ড্যাব নেতা ডাক্তার মোঃ ইউনুস আলী, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সহিরুজ্জামান সাজু, জেলা যুবদল সভাপতি রায়হান আহমেদ প্রমূখ।

এসব সমাবেশে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য অবিলম্বে বিদেশ পাঠানোর দ্বাবি জানানো হয়।

তা না হলে খালেদা জিয়ার কিছু হলে তার দায় দায়িত্ব বতর্মান সরকারকে নিতে হবে।

রানা গ্রুপের সমাবেশ ও তাসভীর গ্রুপের সমাবেশ কাছাকাছি অনু্ষ্ঠিত হওয়ায় নেতা কর্মীদের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়।

রানা গ্রুপ সমাবেশ শেষ করে দলীয় কার্যালয়ে অবস্থান নেন, তাসভীর গ্রুপ সমাবেশ শেষ করে তারা মিছিল সহকারে পুরাতন পোস্ট অফিস পাড়া কার্যালয়ের সামনে গেলে আবারও উত্তেজনা দেখা দেয়। পুলিশের কঠোর অবস্থানের ফলে শেষ পযর্ন্ত শান্তিপূর্ণভাবে শেষ হয় পদযাত্রা কর্মসূচি ।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুড়িগ্রামে বিএনপির দুই গ্রুপের টান টান উত্তেজনার মধ্যে পদযাত্রা কর্মসূচি পালিত

আপডেট সময় : ০৩:১৭:২৪ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩