ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাতারের নতুন দুই স্থাপনায় প্রবেশ ও বহির্গমন পয়েন্টের আনুষ্ঠানিক স্বীকৃতি রাজশাহী শাহ মখদুম বিমানবন্দরে বিস্ফোরক সদৃশ বস্তু, মন্ত্রীকে সরিয়ে নিলো প্রশাসন ফটিকছড়িতে রাতে শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ও সড়কে বিক্ষোভ নওগাঁয় দাড়িয়ে থাকা দু’টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা নিজের খরচ মেটাতেই দিশেহারা মধ্যবিত্ত, পরিবার নিয়ে থাকা বিলাসিতা ফতুল্লায় আগুনে ধোঁয়ায় শ্বাসনালি পুড়ে অসুস্থ, হাসপাতালে ৭৭ শিক্ষার্থী কক্সবাজারে হোটেল জোনের পাশে অগ্নিকাণ্ড: পুড়ে ছাই চার বসতবাড়ি শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চায় সরকার: ডা. জাহেদ উর রহমান পাসপোর্ট সেবায় দুর্নীতি ও দালালচক্র বন্ধে সরকারের সুনির্দিষ্ট রূপরেখা দাবি এনসিপির লর্ডসের আগে চেমসফোর্ডে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ

কাতারের নতুন দুই স্থাপনায় প্রবেশ ও বহির্গমন পয়েন্টের আনুষ্ঠানিক স্বীকৃতি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কাতারের ভূখণ্ডের কৌশলগত পয়েন্টসমূহের তালিকায় নতুন করে দুটি গুরুত্বপূর্ণ স্থাপনাকে যুক্ত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্রমন্ত্রী হিজ এক্সিলেন্সি শেখ খলিফা বিন হামাদ বিন খলিফা আল-থানীর নির্দেশনায় সম্প্রতি জারি করা এক সিদ্ধান্তের মাধ্যমে এই নতুন দুটি স্থানকে দেশের আনুষ্ঠানিক প্রবেশ ও বহির্গমন পয়েন্ট (Entry and Exit Points) হিসেবে ঘোষণা করা হয়েছে। সরকারের এই পদক্ষেপের ফলে দেশটিতে সীমান্ত এবং বন্দর ব্যবস্থাপনার ক্ষেত্রে আইনি কাঠামোর নতুন বিন্যাস ঘটল। মূলত সংশ্লিষ্ট নিয়মের অধীনে প্রাতিষ্ঠানিক ও আনুষ্ঠানিক প্রবেশ-বহির্গমন প্রক্রিয়া সম্পাদনের আইনি ভিত্তি তৈরি করতেই এই পদক্ষেটি নেওয়া হয়েছে।

নতুন তালিকাভুক্ত পয়েন্টসমূহ

  • উম্মুল হাউল বেস পোর্ট (Umm Al Houl Base Port): এটি এখন থেকে সামুদ্রিক পথের আনুষ্ঠানিক প্রবেশ ও বহির্গমন পয়েন্ট হিসেবে স্বীকৃত।
  • দুখানের বিমানঘাঁটি বিমানবন্দর (Dukhan Air Base Airport): আকাশপথে যাতায়াতের ক্ষেত্রে এটিকে নতুন পয়েন্ট হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

সরকারি গেজেটের ২১তম সংখ্যায় প্রকাশিত ২০২৬ সালের ৪০ নম্বর এই সিদ্ধান্তটি গত ২১ অক্টোবর তারিখে আনুষ্ঠানিকভাবে জারী করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় গত ৯ নভেম্বর ২০২৬ থেকে নতুন এই নিয়ম কার্যকর হয়েছে। এই পরিবর্তনের ফলে ২০২৩ সালের পূর্বের তালিকা বা ৩৪ নম্বর সিদ্ধান্তটি সংশোধন করা হলো। তবে পুরনো অন্যান্য স্থল, জল ও বিমানবন্দরগুলো যথারীতি তাদের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাবে বলে জানানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২০২৬ সালের ৪০ নম্বর সিদ্ধান্ত (Minister of Interior Decision No। 37 of 2023) সংশোধন করা হলো।

সাধারণ যাত্রীদের জন্য কি সুযোগ বাড়ছে?

মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে যে, এই ঘোষণার লক্ষ্য কেবল সংশ্লিষ্ট স্থাপনা দুটির আইনি মর্যাদা নিশ্চিত করা।

এটি কোনোভাবেই সাধারণ যাত্রী বা পর্যটকদের জন্য নতুন কোনো বাণিজ্যিক টার্মিনাল চালুর ইঙ্গিত নয়। দুখান বিমানঘাঁটি থেকে যেমন নিয়মিত কোনো বাণিজ্যিক বিমান চলাচল করবে না, তেমনি উম্মুল হাউল বেস পোর্টও সাধারণ জনগণের জন্য যাত্রী পরিবহনের কাজে ব্যবহৃত হবে না। মূলত প্রাতিষ্ঠানিক এবং রাষ্ট্রীয় নিরাপত্তা সংক্রান্ত আইনি বাধ্যবাধকতা ও বিশেষায়িত কার্যক্রমে গতি আনতেই এই নতুন সীমানা নির্ধারণ করা হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কাতারের নতুন দুই স্থাপনায় প্রবেশ ও বহির্গমন পয়েন্টের আনুষ্ঠানিক স্বীকৃতি

আপডেট সময় : ০৪:০৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬