কাতারে সড়ক দুর্ঘটনায় পা হারানো ব্যক্তিকে সাড়ে ৪ লাখ রিয়াল ক্ষতিপূরণ দেওয়ার রায় বহাল
- আপডেট সময় : ০২:১০:৪২ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
কাতারে সড়ক দুর্ঘটনায় পা ভেঙে গুরুতর আহত হওয়া এক ব্যক্তিকে ৪ লাখ ৫০ হাজার কাতারি রিয়াল ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ বহাল রেখেছে বিনিয়োগ ও বাণিজ্য আদালতের আপিল বিভাগ। এই অর্থ চালক ও সংশ্লিষ্ট বীমা কোম্পানিকে যৌথভাবে পরিশোধ করতে হবে।
ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, চালকের অবহেলা ও ট্রাফিক আইন লঙ্ঘনের কারণেই দুর্ঘটনাটি ঘটেছিল। এর আগে ট্রাফিক আদালতে চালককে ১০ হাজার রিয়াল জরিমানা করা হলেও আপিলের মাধ্যমে তা ৫ হাজার রিয়ালে নামিয়ে আনা হয়। তবে ভুক্তভোগী তার শারীরিক ও মানসিক ক্ষতি এবং চিকিৎসার ব্যয়ের জন্য চালক ও বীমা কোম্পানির কাছে ১০ লাখ রিয়াল ক্ষতিপূরণ চেয়ে মামলা করেন।
মামলা পরিচালনাকারী আইনজীবী রওদা বেহজাদ আদালতে প্রয়োজনীয় নথিপত্র ও আইনি যুক্তি উপস্থাপন করেন। শুনানিতে আদালত নিশ্চিত হয় যে, দুর্ঘটনার জন্য চালক দায়ী এবং নিয়মানুযায়ী বীমা কোম্পানিকেও এর আইনি দায়ভার বহন করতে হবে। প্রাথমিক আদালতের দেওয়া ৪ লাখ ৫০ হাজার রিয়াল ক্ষতিপূরণের রায়ের বিরুদ্ধে বীমা কোম্পানি আপিল করলেও আদালত তা খারিজ করে দেয়।
ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণের ক্ষেত্রে আদালত ভুক্তভোগীর বয়স, পেশা, চিকিৎসার খরচ এবং দুর্ঘটনার ফলে সৃষ্ট মানসিক কষ্টের দিকগুলো গুরুত্বের সাথে বিবেচনা করেছে। আল শার্ক পত্রিকার তথ্য অনুযায়ী, এই রায়ের মাধ্যমে ভুক্তভোগী ন্যায়বিচার পেয়েছেন।
সূত্র: গালফ বাংলা
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























