কাউনিয়া উপজেলা ছাত্র লীগের আহবায়ক হলেন হোমায়রা ইসলাম চাঁদনী
- আপডেট সময় : ০৫:৩১:৫১ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩ ২২৬ বার পড়া হয়েছে
রংপুরের কাউনিয়া উপজেলা ছাত্রলীগের আহবায়ক হলেন হোমায়রা ইসলাম চাঁদনী
কাউনিয়া উপজেলা ছাত্র লীগের আহবায়ক হলেন হোমায়রা ইসলাম চাঁদনী। দেশ স্বাধীনের পর এবারেই প্রথম একজন নারী কাউনিয়া উপজেলা ছাত্র লীগের আহবায়ক হলেন।
তিনি ২০১৪ সাল থেকে কলেজ ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হন। কারমাইকেল কলেজ, রংপুর থেকে ইতিহাস বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে। তার বাড়ি কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের বিনোদমাঝি গ্রামে।
রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাব্বির আহমেদ ও সাধারণ সম্পাদক এ, কে, এম তানিম আহসান চপল স্বাক্ষরিত দলীয় প্যাডে হোমায়রা ইসলাম চাঁদনী কে আহবায়ক,
মোঃ জামিল হোসাইন, মোঃ ইমরান হোসেন, মোঃ সাকিবুল ইসলাম রিছন, মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ সোহেল রানা কে যুগ্ম আহবায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট ছাত্রলীগ কাউনিয়া উপজেলা শাখার আহবায়ক কমিটি ঘোষণা করেন।
আহবায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন মোঃ শাকিল আহমেদ, আব্দুল লতিফ, রেজওয়ানুল ইসলাম রিংকু, সাহিদ হোসেন সাব্বির, শরিফুল ইসলাম মুকুল, মোঃ বিপ্লব হোসেন,
শুভ্রদেব সরকার বাসু,জীবন কুমার সিং,হাফিজুর রহমান হাফিজ, মোঃ আলী আজম,রাশেদুল ইসলাম জনি, ফজলুল করীম, সুমন সরকার, মমিনুল ইসলাম তোতা, মঈনুল কবীর রাতুল, আসাদুজ্জামান আসাদ,
মাইদুল ইসলাম, মিজানুর রহমান মিজান,আরিফ হোসেন, শাহাদাত হোসেন শান্ত, মৃদুল ভূঈয়া, মোঃ জসিম জয়, তারিক হাসান রাব্বি, ফাহাদ আলম প্রিয়ম, সজল কুমার বর্ম্মন।
জেলা ছাত্র লীগের সভাপতি এস এম সাব্বির আহমেদ ও সাধারণ সম্পাদক একে এম তানিম আহসান জেলা ছাত্র লীগের দলীয় প্যাডে রোববার(০৯-০৪-২৩) রাতে এ কমিটি ঘোষণা করেন।
নতুন আহবায়ক কমিটি কে ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্র লীগের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























