কাউনিয়ায় ১১৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার হারাগাছ ইউনিয়নের চর নাজিরদহ একতা বাজার আবাসন প্রকল্পের আনিসুর রহমানের ঘরে মাদক বিক্রির সময়ে লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার মুসলিম বাদ কোনিয়া গ্রামের মৃত্যু ফজলুল করিম এর পুত্র জসিম উদদীন (৪৭)কে ১১৪৫ পিচ ইয়াবাসহ ট্যাবলেট সহ পুলিশ হাতেনাতে গ্রেফতার করে।
থানা অফিসার ইনচার্জ (ওসি) শিহাব উদ্দিন বলেন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply