কাউনিয়ায় হামে আক্রান্ত প্রথম এক শিশু ভর্তি: আতঙ্কে রোগী শুণ‍্য ওয়ার্ড : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কাউনিয়ায় হামে আক্রান্ত প্রথম এক শিশু ভর্তি: আতঙ্কে রোগী শুণ‍্য ওয়ার্ড : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামাবাদে সরকারি হাসপাতালে অগ্নিকাণ্ড: ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু মাদক নিরাময়ে সরকারি কেন্দ্রের শয্যা সংকট: নারী ও শিশুদের চিকিৎসায় দীর্ঘ অপেক্ষা ভালো কাজের অপেক্ষায় তটিনী: বড় পর্দায় ফিরতে চান দর্শকদের প্রত্যাশা পূরণ করে রাশিয়ায় সিআইএ পরিচালক জন র‌্যাটক্লিফের গোপন সফর নিয়ে জল্পনা হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে ৫৭৫ পদে নিয়োগ: আবেদনের শেষ তারিখ ২৭ আগস্ট প্লান্টার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য ওমানে ৬০ বছরের বেশি বয়সী প্রবাসীদের ওয়ার্ক পারমিট নবায়ন বন্ধ পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন দায়িত্ব দিয়ে বদলি দক্ষিণ আফ্রিকা সফরে বড় হারের পর বাংলাদেশ ‘এ’ দলে বড় পরিবর্তন কৃষকদের মারধর করতে এসে অস্ত্র ও ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ

কাউনিয়ায় হামে আক্রান্ত প্রথম এক শিশু ভর্তি: আতঙ্কে রোগী শুণ‍্য ওয়ার্ড

কাউনিয়া (রংপুর) আব্দুল কুদ্দুস বসুনীয়া
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
কাউনিয়ায় হামে আক্রান্ত প্রথম এক শিশু ভর্তিতে রোগী শুণ‍্য ওয়ার্ড।

 

 

 

কাউনিয়ায় হামে আক্রান্ত প্রথম এক শিশু ভর্তি: আতঙ্কে রোগী শুণ‍্য ওয়ার্ড

 

 

 

কাউনিয়ায় হামে আক্রান্ত প্রথম এক শিশু ভর্তি: আতঙ্কে রোগী শুণ‍্য ওয়ার্ড।
সারাদেশে মহামারি আকারে হাম রোগের প্রাদূর্ভাব দেখা দিলেও কাউনিয়ায় এই প্রথম আবু তালহা আব্দুল লতিফ (৩)নামের এক শিশু হামে আক্রান্ত হয়ে সোমবার  কাউনিয়া হাসপাতালে ভর্তি হয়। ভর্তির পরপরই এ খবর ছড়িয়ে পড়লে আতঙ্কে হাসপাতালের পুরুষ  ওয়ার্ড রোগী শূন্য হয়ে পড়ে।

 

 

 

একজন হাম আক্রান্ত ব্যক্তি থেকে ১৮ জন সুস্থ মানুষ সংক্রমিত হতে পারে এবং রাশ ওঠার আগেই ছড়ায় এসব বিষয় ও হামের ভয়াবহতা সম্পর্কে সাধারণ রোগীরা অবগত থাকার কারণে হাসপাতালের পুরুষ ওয়ার্ড রোগী শুন্য হওয়ার ঘটনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে। হাম আক্রান্ত শিশু আবু তালহা আব্দুল লতিফ এর বাড়ি উপজেলার টেপামধুপুর ইউনিয়নের নিলাম খরিদা সদরা গ্রামে।

 

 

 

 

কর্তব্যরত ডাক্তার কবিরুল হাসান জানান হাম আক্রান্ত শিশুদের তীব্র কাশি হবে,সর্দি ও নাক দিয়ে পানি পড়া,লাল চোখ বা চোখ ওঠা, শরীরজুড়ে লালচে দানা বা র‍্যাশ হওয়া এমন কী নিউমোনিয়া, অন্ধত্ব ও মস্তিষ্কের ক্ষতি হতে পারে। এজন্য এ ধরনের রোগী কে আলাদা ভাবে আইসোউসন বিভাগে রেখে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

 

পড়ুন>> রাণীশংকৈলে ৩ দিনব্যাপি ভূমিসেবা মেলার উদ্বোধন

 

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আহসান হাবীব হাসপাতালের ওয়ার্ড রোগী শুন্য হওয়া ও রংপুর হাসপাতালে রোগী পাঠানোর বিষয়ে বলেন যেহেতু হাম সংক্রামক ব্যাধি এ কারণে অন্যান্য রোগীরা আতঙ্কিত হয়ে পুরুষ ওয়ার্ড ছেড়ে অন্য ওয়ার্ডের ফাঁকা বেডে গেছে।

 

 

আর এ স্বাস্থ্য কমপ্লেক্সে আলাদা আইসোলিউসন কক্ষ না থাকায় ওইদিন সন্ধায় হাম আক্রান্ত শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!