কাউনিয়ার মীরবাগ ধর্মেশ্বর মহেশা গ্রামে কয়েকজন বন্ধু মিলে পুকুরে সাঁতার কাটতে গিয়ে মামুন মিয়া (১৯) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু ঘটেছে।
থানা ও পারিবারিক সূত্রে জানা গেছে সোমবার বেলা তিনটার দিকে উপজেলার মীরবাগ ধর্মেশ্বর মহেশা গ্রামের এক পুকুরে কয়েকজন বন্ধু মিলে গোসল করতে যায় ওই গ্রামের নুরুল ইসলামের পুত্র মামুন মিয়া ।
পুকুরে নেমে ৬-৭ জন বন্ধু মিলে সাঁতার প্রতিযোগিতা শুরু করে তারা। পুকুরের এ পাড় থেকে ওপারে মামুন সফল ভাবে গিয়ে পৌঁছাতে পারলেও পরের বার ওপার থেকে এপারে আসার সময় মাঝ পুকুরে ক্লান্ত হয়ে পড়ে পানির নীচে ডুবে যায় মামুন। ডুবে যাওয়ার সময় বন্ধুদের চিৎকারে লোকজন ছুটে এসে মাছ ধরা জাল দিয়ে বিকাল ৪টার দিকে মামুন মিয়ার লাশ উদ্ধার করে।
কাউনিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) শিহাব উদ্দীন পানিতে ডুবে কিশোর মামুন মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।






Leave a Reply