সংবাদ শিরোনাম :
কাউনিয়ায় নতুন কারিকুলাম বিষয়ে শিক্ষকগণের প্রশিক্ষণ
কাউনিয়া (রংপুর) থেকে আব্দুল কুদ্দুছ বসুনিয়া
- আপডেট সময় : ০৩:২২:১০ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩ ২৫২ বার পড়া হয়েছে
রংপুরের কাউনিয়ায় নতুন কারিকুলাম বিষয়ে শিক্ষকগণের প্রশিক্ষণ শুরু হয়েছে।
ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিমের আওতায় কাউনিয়া উপজেলায় ৮ম ও ৯ম শ্রেণির বিষয় ভিত্তিক শ্রেণি শিক্ষকগণের ৭ দিনের প্রশিক্ষণ সোমবার সকালে শুরু হয়েছে।
সেকেন্ডারী এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের সহযোগিতায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে ১১ টি বিষয়ে এ প্রশিক্ষণ শুরু হয়।
প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাঈদ মোঃ আরিফ মাহফুজ।
বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, শিল্প ও সংস্কৃতি, স্বাস্থ্য ও সুরক্ষা, জীবন ও জীবিকা, ডিজিটাল প্রযুক্তি, ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম সহ ১১ টি বিষয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।
এ প্রশিক্ষণ ১৮,১৯,২০,২১,২২,২৬ ও ২৭ তারিখ পর্যন্ত ৭দিন ব্যাপী অনুষ্ঠিত হবে।
Facebook Comments Box


























