কাউনিয়ায় জাকের পার্টির জনসভা
- আপডেট সময় : ০৬:৫০:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫ ২০৬৫ বার পড়া হয়েছে
কাউনিয়ায় জাকের পার্টির জনসভা
কাউনিয়ায় জাকের পার্টির জনসভা।
রংপুরের কাউনিয়ায় জাকের পার্টির উদ্যোগে এক জনসভা শনিবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাকের পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রংপুর বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতা মোঃ আশরাফ উজ জামান।
জাকের পার্টি কাউনিয়া উপজেলা শাখার সভাপতি আব্দুল গফুরের সভাপতিত্বে ও মোয়াখের হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক হোসাইনুল আমিন রিকু, জাকের পার্টি সেচ্ছাসেবক ফ্রন্ট জেলা শাখার সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, জাকের পার্টি পীরগাছা উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও জাতীয় সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী রুহুল আমিন, জাকের পার্টি জেলা শাখার দপ্তর সম্পাদক জাকির হোসেন প্রমূখ।
পড়ুন>> দাগনভূঞায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি: দুই কোটি টাকার সম্পদ লুট
সভায় বক্তারা বলেন, দেশের শান্তি, মানবতা ও উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে জাকের পার্টির আদর্শ ও কর্মসূচি জনগণের কাছে তুলে ধরতে হবে। তারা আরও বলেন, জাকের পার্টি জাতির কল্যাণে একটি ইতিবাচক ও সৎ রাজনীতির প্রতীক হিসেবে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, দলীয় কর্মী এবং সাধারণ মানুষ বিপুল উৎসাহ নিয়ে অংশগ্রহণ করেন। পরে একটি গণসংযোগ ও র্যালি বের করা হয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























