কাউনিয়ায় জাকের পার্টির জনসভা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কাউনিয়ায় জাকের পার্টির জনসভা : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাজ্যের লন্ডনে গুলিতে প্রাণ হারালেন সিলেটের মাছুম আহমদ রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দেওয়ার নিয়ম ও পদ্ধতি জানালেন ইসি সচিব শারীরিক অসুস্থতায় পিএসসি চেয়ারম্যানের পদত্যাগের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটির অনুমোদন, উচ্চশিক্ষায় নতুন দিগন্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শক্তিশালী রাজস্ব ব্যবস্থার আহ্বান প্রধানমন্ত্রীর সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা ও প্রেসিডেন্ট নির্বাচনের তফসিল নিয়ে রিট খারিজ তাড়াশে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কুইজ প্রতিযোগীতা ও সমাপনী অনুষ্ঠান কাউনিয়ায় জাতীয় মৎস্য পক্ষ সমাপনী অনুষ্ঠান সানন্দবাড়ীতে পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম

কাউনিয়ায় জাকের পার্টির জনসভা

কাউনিয়া (রংপুর) আব্দুল কুদ্দুস বসুনীয়া
  • প্রকাশিত : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
কাউনিয়ায় জাকের পার্টির জনসভা
কাউনিয়ায় জাকের পার্টির র‍্যালি।

 

 

কাউনিয়ায় জাকের পার্টির জনসভা

 

 

কাউনিয়ায় জাকের পার্টির জনসভা।
রংপুরের কাউনিয়ায় জাকের পার্টির উদ্যোগে এক জনসভা শনিবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাকের পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রংপুর বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতা মোঃ আশরাফ উজ জামান।

জাকের পার্টি কাউনিয়া উপজেলা শাখার সভাপতি আব্দুল গফুরের সভাপতিত্বে ও মোয়াখের হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক হোসাইনুল আমিন রিকু, জাকের পার্টি সেচ্ছাসেবক ফ্রন্ট জেলা শাখার সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, জাকের পার্টি পীরগাছা উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও জাতীয় সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী রুহুল আমিন, জাকের পার্টি জেলা শাখার দপ্তর সম্পাদক জাকির হোসেন প্রমূখ।

পড়ুন>> দাগনভূঞায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি: দুই কোটি টাকার সম্পদ লুট

 

সভায় বক্তারা বলেন, দেশের শান্তি, মানবতা ও উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে জাকের পার্টির আদর্শ ও কর্মসূচি জনগণের কাছে তুলে ধরতে হবে। তারা আরও বলেন, জাকের পার্টি জাতির কল্যাণে একটি ইতিবাচক ও সৎ রাজনীতির প্রতীক হিসেবে কাজ করে যাচ্ছে।

 

 

অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, দলীয় কর্মী এবং সাধারণ মানুষ বিপুল উৎসাহ নিয়ে অংশগ্রহণ করেন। পরে একটি গণসংযোগ ও র‍্যালি বের করা হয়েছে।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!