কাউনিয়ায় আব্দুল গফুর মন্ডল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
- আপডেট সময় : ০৭:৫৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫ ৪১০১ বার পড়া হয়েছে
কাউনিয়ায় আব্দুল গফুর মন্ডল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
কাউনিয়ায় আব্দুল গফুর মন্ডল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন।
রংপুরের কাউনিয়ায় হাজারো ক্রীড়াপ্রেমী দর্শকের উপস্থিতিতে মরহুম আব্দুল গফুর মন্ডল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।
শহীদবাগ যুব সমাজের উদ্যোগে শুক্রবার বিকেলে উপজেলার শহীদবাগ স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ খেলাটির উদ্বোধন করেন শহীদবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল রশিদ মন্ডল। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান।
শহীদবাগ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ মেম্বারের প্রধান পৃষ্ঠপোষকতায় এবং অবসরপ্রাপ্ত সার্জেন্ট আলহাজ্ব সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদবাগ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সহ-সভাপতি আব্দুল হামিদ, শহীদবাগ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাখাওয়াত হোসেন পলাশসহ আরোও অনেকে।
পড়ুন>>রূপগঞ্জে ভূমিকম্পে দেয়ালধসে নারীর মৃত্যু
খেলায় অতিথিবৃন্দরা বলেন, “এই ধরনের খেলাধুলার আয়োজন তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ সংস্কৃতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া গ্রামীণ পর্যায়ে খেলাধুলার পরিবেশ সৃষ্টিতে এ ধরনের টুর্নামেন্ট অত্যন্ত ইতিবাচক।”
উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় মিঠাপুকুর ফুটবল একাডেমি ও হারাগাছ ফুটবল একাডেমি। খেলাটি উপভোগ করেন বিপুল সংখ্যক দর্শক ও স্থানীয় ক্রীড়াপ্রেমীরা।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ























