ঢাকা ০১:২১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান গড়ার লক্ষ্য প্রধানমন্ত্রীর এসএমই পণ্য মেলার উদ্বোধনে প্রধানমন্ত্রী তারেক রহমান নবান্ন উৎসবে রাঁধুন মন মাতানো সাত আঞ্চলিক পিঠা প্রধানমন্ত্রীর বক্তব্য ভুলভাবে প্রকাশের অভিযোগ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাহরাইনে শিল্প স্থাপনায় ইরানের হামলা, নেপথ্যে মার্কিন ঘাঁটি সংঘাত মাইগভে এক বছরে ২০০ কোটি টাকার বেশি অভিবাসন ঋণ অনুমোদন ফটিকছড়িতে বিএনপির মিছিলে হামলা, মোটরসাইকেলে আগুন ও আহত ৫ প্রাণিসম্পদ অধিদপ্তরে ৪৯৫ জন এআই টেকনিশিয়ান নিয়োগের বিজ্ঞপ্তি নিরাপত্তা ও সন্ত্রাস দমনে কাতার-পাকিস্তান নতুন সমঝোতা স্মারক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে অগ্নিকাণ্ড

এসএমই পণ্য মেলার উদ্বোধনে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৩:১৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রোববার সকালে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই মেলার মূল প্রতিপাদ্য হলো ‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক। রোববার (২২ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তিনি যোগ দেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। এরপর এসএমই ফাউন্ডেশনের কার্যক্রম ও এর প্রতিষ্ঠার প্রেক্ষাপট নিয়ে একটি তথ্যবহুল ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। ভিডিওচিত্র থেকে জানা যায়, ২০০৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে প্রথম জাতীয় এসএমই টাস্কফোর্স গঠিত হয়েছিল। সেই টাস্কফোর্সের সুপারিশের ভিত্তিতে ২০০৫ সালে জাতীয় এসএমই নীতিকৌশল প্রণয়ন করা হয় এবং এরই ধারাবাহিকতায় ২০০৬ সালে এসএমই ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়।

স্বাগত বক্তব্যে শিল্পসচিব ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন আব্দুন নাসের খান বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নকে অন্তর্ভুক্তিমূলক, গতিশীল ও টেকসই করতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের বিকাশ অত্যন্ত জরুরি। তিনি আরও বলেন, উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি এবং তাদের পণ্যের বাজার সম্প্রসারণে এই জাতীয় মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সংশ্লিষ্টরা আশা করছেন, এই মেলার মাধ্যমে উদ্যোক্তারা সরাসরি ক্রেতাদের সঙ্গে যোগাযোগের সুযোগ পাবেন, যা বাজার প্রসারে সহায়ক হবে।

এবারের মেলায় সারা দেশ থেকে ৪৫০টিরও বেশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান তাদের উৎপাদিত পণ্য নিয়ে অংশ নিয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলের ৩৮০ জন উদ্যোক্তা তাদের উদ্ভাবনী ও স্থানীয় পণ্য নিয়ে এই আসরে অংশগ্রহণ করেছেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

এসএমই পণ্য মেলার উদ্বোধনে প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময় : ১২:৫৩:১৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬