ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এয়ারবাসের সঙ্গে ১০ উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫২:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সমৃদ্ধ করতে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের সঙ্গে ১০টি নতুন উড়োজাহাজ কেনার আনুষ্ঠানিক চুক্তি সই হয়েছে। বুধবার (৭ অক্টোবর) রাতে রাজধানীর র‌্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে ও এভিয়েশন খাতকে বিশ্বমানের করে গড়ে তুলতে বিমানের আধুনিকায়ন অপরিহার্য। নতুন প্রজন্মের এই উড়োজাহাজগুলো দেশের বিমান পরিবহন খাতকে আরও গতিশীল ও সমৃদ্ধ করবে বলে তিনি আশা প্রকাশ করেন। বিমানমন্ত্রী বলেন, “বিশ্বের সঙ্গে তাল মেলাতে বিমানের আধুনিকায়ন জরুরি।

তবে কেবল আধুনিক প্রযুক্তির ওপর ভিত্তি করেই এয়ারলাইনের সাফল্য নিশ্চিত করা সম্ভব নয় উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রতিষ্ঠানের ভবিষ্যৎ মূলত পেশাদারিত্ব, শৃঙ্খলা, দক্ষতা ও দায়িত্ববোধের ওপর নির্ভরশীল। এ সময় তিনি নিরাপত্তা, সততা ও সময়ানুবর্তিতার মতো গুণাবলি চর্চার আহ্বান জানিয়ে বলেন, সম্মিলিত প্রচেষ্টায় বিমানকে একটি মর্যাদাপূর্ণ ও প্রতিযোগিতামূলক এয়ারলাইনে পরিণত করতে হবে, যা দেশের মানুষের গর্বের কারণ হয়ে উঠবে। তিনি বলেন, “শুধু আধুনিক বিমান দিয়ে একটি এয়ারলাইনকে সফল করা যায় না।

অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর, ইনভেস্ট বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, বিমানের চেয়ারম্যান রুমি এ হোসেন এবং এয়ারবাস ইন্ডিয়া ও সাউথ এশিয়ার প্রেসিডেন্ট ইয়োর্গেন ওয়েস্টারমেয়ারসহ বাংলাদেশ সরকার, বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও এয়ারবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

এয়ারবাসের সঙ্গে ১০ উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর

আপডেট সময় : ১১:৫২:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬