ঢাকা ১০:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুবলারচরে রাসপূর্ণিমা: তীর্থযাত্রীদের জন্য ৫টি রুট নির্ধারণ খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ, শনাক্ত মোটরসাইকেল নেতাকর্মীদের সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর, সংসদে রুদ্ধদ্বার বৈঠক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন বিশ্বজুড়ে সংঘাত নিরসনে ট্রাম্পের প্রতি ইরাকের প্রেসিডেন্টের আহ্বান সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার, হাই অ্যালার্ট জারি বেবিচকের বৃষ্টিহীন থাকবে সারা দেশ, জানাল আবহাওয়া অধিদপ্তর ১৬ নভেম্বর: আজ টিভিতে যেসব খেলা দেখবেন রাঙ্গুনিয়ায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে তিনটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে সোনাহাট স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত

একই পরীক্ষায় নির্বাচিত হলেও সবাই রাজস্বখাতভুক্ত প্রাথমিকের শিক্ষক হচ্ছেন না

সৃষ্টি শিক্ষা ডেস্ক
  • আপডেট সময় : ০৯:২৯:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২ ২৮৭ বার পড়া হয়েছে

একই পরীক্ষায় নির্বাচিত হলেও সবাই রাজস্বখাতভুক্ত প্রাথমিকের শিক্ষক হচ্ছেন না

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে একই পরীক্ষায় নিয়োগের জ‍ন‍্য নির্বাচিত হলেও সবাই রাজস্বখাতভুক্ত প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হচ্ছেন না।

সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের ৩৭ হাজার ৫৭৪ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সংকট দূর করতে এই নিয়োগ দিচ্ছে সরকার। তবে নির্বাচিত প্রার্থীরা একই পরীক্ষায় উত্তীর্ণ হলেও সবাই রাজস্বখাতভুক্ত হচ্ছেন না।

“মেধাক্রম অনুসারে সংযুক্ত শূন্য পদের তালিকা অনুযায়ী প্রথমে রাজস্বখাতভুক্ত রাজস্বখাতভুক্ত ও জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিইডিপি-৪ এর আওতায় প্রাক-প্রাথমিক শ্রেণির জন্য সৃষ্ট পদে নিয়োগপত্র পাবেন।”

সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের মধ্য হতে মেধাক্রম অনুসারে সংযুক্ত শূন্য পদের তালিকা অনুযায়ী প্রথমে রাজস্বখাতভুক্ত প্রার্থীদের নিয়োগপত্র প্রদান করতে হবে।পড়ুন>>অবশেষে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় হচ্ছে নালিয়ার দোলায়

রাজস্বখাতভুক্ত শূন্য পদে নিয়োগের পর অবশিষ্ট নির্বাচিত প্রার্থীদের জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিইডিপি-৪ এর আওতায় প্রাক-প্রাথমিক শ্রেণির জন্য সৃষ্ট পদে নিয়োগপত্র প্রদান করতে হবে। অর্থাৎ ২টি আলাদা নিয়োগপত্র ইস্যু করতে হবে।

যোগদান ও পদায়ন সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, নিয়োগ আদেশপ্রাপ্ত প্রার্থীদের ২২ জানুয়ারি ২০২২ তারিখে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করতে হবে।

গত ১৪ ডিসেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ -২০২২ এর লিখিত ও মৌখিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে সর্বমোট ৩৭ হাজার ৫৭৪ জন প্রার্থীকে সহকারী শিক্ষক পদে নির্বাচন করা হয়।পড়ুন>>মডেল টেষ্ট-২৯ (বাংলা )বিসিএস, সহকারি শিক্ষক নিয়োগ ও অন্যান্য প্রতিযোগিতামুলক পরীক্ষা

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

একই পরীক্ষায় নির্বাচিত হলেও সবাই রাজস্বখাতভুক্ত প্রাথমিকের শিক্ষক হচ্ছেন না

আপডেট সময় : ০৯:২৯:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২