ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাতারে স্বর্ণের বড় দরপতন, অগ্রিম বুকিংয়ে ঝুঁকছেন প্রবাসীরা উপকূলে টানা পাঁচ দিনের বৃষ্টি, বিপাকে আমন ও তরমুজ চাষিরা গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান গড়ার লক্ষ্য প্রধানমন্ত্রীর এসএমই পণ্য মেলার উদ্বোধনে প্রধানমন্ত্রী তারেক রহমান নবান্ন উৎসবে রাঁধুন মন মাতানো সাত আঞ্চলিক পিঠা প্রধানমন্ত্রীর বক্তব্য ভুলভাবে প্রকাশের অভিযোগ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাহরাইনে শিল্প স্থাপনায় ইরানের হামলা, নেপথ্যে মার্কিন ঘাঁটি সংঘাত মাইগভে এক বছরে ২০০ কোটি টাকার বেশি অভিবাসন ঋণ অনুমোদন ফটিকছড়িতে বিএনপির মিছিলে হামলা, মোটরসাইকেলে আগুন ও আহত ৫

উপকূলে টানা পাঁচ দিনের বৃষ্টি, বিপাকে আমন ও তরমুজ চাষিরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৮:১৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঘূর্ণিঝড় আকভান দুর্বল হয়ে ভারতের উত্তর ছত্রিশগড় এলাকায় লঘুচাপ হিসেবে অবস্থান করায় এর প্রভাব পড়েছে পটুয়াখালীর উপকূলীয় অঞ্চলে। এখানে টানা পাঁচ দিন ধরে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে। টানা বৃষ্টি ও ঘন কুয়াশায় সূর্যের দেখা না মেলায় শীতের অনুভূতিও বেশ বেড়েছে। এমন বৈরী আবহাওয়ায় জনজীবনে নেমে এসেছে চরম ভোগান্তি, বিশেষ করে খেটে খাওয়া মানুষরা পড়েছেন সবচেয়ে বেশি সংকটে। ঘন কুয়াশার কারণে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। টানা ৫ দিন ধরে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। টানা ৫ দিনের বৃষ্টিতে তরমুজ চারায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেই সঙ্গে ঘন কুয়াশার চাঁদরে ঢাকা পড়েছে গ্রামীণ জনপদ।

বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ায় মাঠের ফসল নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে কৃষকদের। রাঙ্গাবালীর চর মোন্তাজ ইউনিয়নের নয়ার চর গ্রামের কৃষক সাবের মিয়া জানান, তিনি আগাম তরমুজ চাষের জন্য চারা তৈরি করেছিলেন। কিন্তু টানা বৃষ্টির কবলে পড়ে তার চারাগুলোর বড় অংশ নষ্ট হয়ে গেছে, যার ফলে প্রায় ১৫ থেকে ২০ হাজার টাকার আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তিনি। এখন পলিথিন দিয়ে অস্থায়ী ছাউনি তৈরি করে চারা রক্ষার চেষ্টা করছেন, তবে বৃষ্টি অব্যাহত থাকলে সব চারা নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে তার। এখন পলিটিন দিয়ে চালের মতো তৈরিকরেছি। বড় ক্ষতির শঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন আমন চাষী ও শীতকালীন সবজি চাষীরা।

একই অবস্থা কলাপাড়ার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামের কৃষক ইয়াসিন ফকিরের ক্ষেত্রেও। তিনি জানান, তাদের অনেকের আমন ধান পেকে গেছে, আবার অনেকের ধান এখনো আধা-পাকা অবস্থায় আছে। বৃষ্টির কারণে ধান চিটা হয়ে যাওয়ার প্রবল আশঙ্কা করছেন তারা। অন্যদিকে পৌর শহরের রিকশাচালক স্বপন হোসেন জানান, গত পাঁচ দিন ধরে সূর্যের দেখা নেই, কুয়াশা ও বৃষ্টির কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এবং তারা চরম দুর্ভোগের মধ্যে দিন পার করছেন।

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক আক্তার জাহান জানান, দক্ষিণাঞ্চলে আগামী আরও ২৪ ঘণ্টা বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এর পরবর্তী সময়ে শীত ও কুয়াশার প্রকোপ আরও বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি ||।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

উপকূলে টানা পাঁচ দিনের বৃষ্টি, বিপাকে আমন ও তরমুজ চাষিরা

আপডেট সময় : ০২:০৮:১৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬