ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, কেঁপে উঠল সুদূর অস্ট্রেলিয়াও
- আপডেট সময় : ০৮:১৮:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
মঙ্গলবার সকালে ইন্দোনেশিয়ার উপকূলের কাছে ৬ দশমিক ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে ইন্দোনেশিয়ার উপকূলের কাছে ৬ দশমিক ৬ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৬টা ৪১ মিনিটের দিকে এই ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ইন্দোনেশিয়ার তুয়াল শহর থেকে প্রায় ১৪৮ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে এবং ভূপৃষ্ঠ থেকে ৬৮ কিলোমিটার গভীরে। তবে প্রাথমিক তথ্য অনুযায়ী অনেক স্থানেই এর মাত্রা ৭ দশমিক ৪ হিসেবে শনাক্ত করা হয়েছিল, যা মালুকু প্রদেশের তুয়াল শহর থেকে প্রায় ৯০ মাইল দক্ষিণ-পশ্চিমের এলাকাকে কেন্দ্র করে ঘটেছিল।
ভূমিকম্পটি স্থানীয় এলাকায় আঘাত হানার পাশাপাশি দূরবর্তী দেশ অস্ট্রেলিয়াতেও এর প্রভাব ফেলেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানের তথ্যমতে, তানিমবার দ্বীপপুঞ্জে আঘাত হানা এই কম্পন অস্ট্রেলিয়ার বিভিন্ন অংশে অনুভূত হয়েছে। জিওসায়েন্স অস্ট্রেলিয়া জানিয়েছে, বান্দা সাগরের ২৯ কিলোমিটার গভীরে এর উৎপত্তি হওয়ায় অস্ট্রেলিয়ার বাসিন্দারা এর মৃদু কম্পন টের পান। এ বিষয়ে অস্ট্রেলিয়ার বাসিন্দারা ৩৮০টিরও বেশি রিপোর্ট জমা দিয়েছেন।
শক্তিশালী এই ভূমিকম্পের ফলে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এছাড়া অস্ট্রেলিয়ার আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশটির মূল ভূখণ্ড বা দ্বীপগুলোতে সুনামির কোনো আশঙ্কা নেই। ভৌগোলিকভাবে ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ার অঞ্চলে অবস্থিত হওয়ায় এটি পৃথিবীর অন্যতম ভূমিকম্প ও আগ্নেয়গিরিপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। টেকটোনিক প্লেটের ক্রমাগত নড়াচড়ার ফলে এ অঞ্চলে মাঝেমধ্যেই এমন শক্তিশালী ভূমিকম্পের ঘটনা ঘটে থাকে। এর পর অস্ট্রেলিয়ার কয়েক শ মানুষ ভূমিকম্পের কম্পন অনুভব করার কথা জানান। এ অঞ্চলের ভূগর্ভে টেকটোনিক প্লেটের নড়াচড়ার কারণে প্রায়ই শক্তিশালী ভূমিকম্প ও ভয়াবহ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে।
সূত্র: যুগান্তর
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























