আহত জুলাই যোদ্ধাদের সুচিকিৎসা ও পুনবার্সনের ব্যবস্থা করতে হবে -আখতার হোসেন এমপি
- আপডেট সময় : ০৯:৫৪:৪০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
আহত জুলাই যোদ্ধাদের সুচিকিৎসা ও পুনবার্সনের ব্যবস্থা করতে হবে -আখতার হোসেন এমপি
জাতীয় সংসদ সদস্য ও এন সি পি সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, জুলাই আন্দোলনে আহত জুলাই যোদ্ধারা বিনা চিকিৎসায় ধুকে ধুকে জীবন কাটাচ্ছে কেউ কেউ বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন । আহত জুলাই যোদ্ধাদের রাষ্ট্রীয় ভাবে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে,তাদের পুনবার্সন ও মৃত্যুর পর রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অর্নারে ব্যবস্থা করতে হবে। জুলাই যোদ্ধাদের মৃত্যুর পর সরকারী ভাতা বন্ধ হয়ে যায়,একজন মুক্তি যোদ্ধার মৃত্যুর পর যে ভাবে তার ওয়ারিসগন সরকারি ভাতা পান তেমনি ভাবে জুলাই যোদ্ধাদের পরিবারের সদস্যদের ভাতা প্রদান অভ্যাহত রাখতে হবে।
শহীদ জুলাই যোদ্ধার পরিবারের যে সদস্যদের নামে ভাতা আসে তিনি মারা গেলে পরিবারের অন্য কারো নামে আর ভাতার ব্যবস্থা নেই। প্রয়োজনে আইন সংশোধন করে পরিবারের জন্য ভাতা চালু রাখার উদ্যোগ নিতে হবে ।
পড়ুন>>নীলফামারীতে গ্রিনল্যান্ড হেয়ার এক্সটেনশনসের শ্রমিকদের আন্দোলন, তিন দিনের জন্য কারখানা বন্ধ ঘোষণা
সম্প্রতি বিনা চিকিৎসায় মৃত্যু বরণকারী কাউনিয়ার জুলাই যোদ্ধা বিপ্লব হোসেনের বাড়িতে বুধবার দুপুরে গিয়ে কবরে জিয়ারতের পর এসব কথা বলেন তিনি । এসময় তিনি বিপ্লব হোসেনের স্ত্রীর হাতে সরকারি অনুদানের ৫০ হাজার টাকার চেক তুলে দেন।
এরপর অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্ত উপজেলা এনসিপি কার্যালয় পরিদর্শনে গিয়ে তিনি আরো বলেন আওয়ামী লীগের সন্ত্রাসীরা রাতের আঁধারে প্রেট্রোল ঢেলে কাউনিয়া উপজেলা এনসিপি কার্যালয় পুড়িয়ে দিয়েছে, গোপালগঞ্জ সহ সারাদেশে অগ্নিকান্ড ঘটিয়ে যানবাহনে আগুন দিয়েছে, এনসিপির নেতা কর্মীদের বাড়ি ঘরে হামলা চালিয়েছে। এনসিপি এদেশের মানুষ কে সাথে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে আওয়ামী সন্ত্রাসীদের রুখে দেবেন ।
পড়ুন>>ভূরুঙ্গামারীতে ভারতীয় ভ্যাকসিন জব্দ, গ্রেপ্তার ২
যেভাবে ফ্যাসিস্ট হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছেন। আওয়ামীলীগ ক্ষমতায় থাকাকালীন ফ্যাসিস্ট, এখন সন্ত্রাসী দল।
এ সময় উপস্থিত ছিলেন এমসিপি উপজেলা শাখার প্রধান সমন্বয়ক সাইদুল ইসলাম, উপজেলা জামায়েতী ইসলামী আমীর মোস্তাফিজুর রহমান রানা,সাবেক আমীর মাওলানা আব্দুস সালাম সরকার, বালাপাড়া ইউনিয়ন জামাত সভাপতি আব্দুর রহিম, ছাত্র শক্তি থানা আহবায়ক রাজু আহমেদ প্রমূখ।
পরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলার ৩৫ মসজিদের সরকারি অনুদানের পত্র হস্তান্তর করেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























