আল-আকসায় শত শত ইসরাইলির প্রবেশ, চললো নাচ-গান
- আপডেট সময় : ০৫:২৭:২১ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ৮৮ বার পড়া হয়েছে
আল-আকসায় শত শত ইসরাইলির প্রবেশ, চললো নাচ-গান
অধিকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে শত শত ইসরাইলি প্রবেশ করেছেন। জেরুজালেমের ইসলামিক ওয়াকফের একজন কর্মকর্তা আনাদোলুকে জানান, ইহুদিদের ধর্মীয় উৎসব ‘সুক্কোট’ পালনের অংশ হিসেবে ইসরাইলি পুলিশের কড়া পাহারায় তারা মসজিদ এলাকায় ঢুকে পড়েন।
এ সময় সেখানে প্রার্থনা ও তালমুদিক ধর্মীয় আচারের পাশাপাশি নাচ-গানের ঘটনাও ঘটেছে, যা ওই পবিত্র স্থানের দীর্ঘদিনের ঐতিহাসিক ‘স্ট্যাটাস কুও’ বা প্রচলিত ব্যবস্থার পরিপন্থী।
পড়ুন>>আল-আকসায় শত শত ইসরাইলির প্রবেশ, চললো নাচ-গান
১৪৪ দুনাম বা প্রায় ৩৫ দশমিক ৬ একর আয়তনের এই মসজিদ প্রাঙ্গণ মুসলিমদের জন্য একটি সংরক্ষিত ইবাদতের জায়গা। ১৯৬৭ সালে পূর্ব জেরুজালেম দখলের পর থেকে এই এলাকার ব্যবস্থাপনার একক দায়িত্ব পালন করছে জর্ডানের ধর্ম মন্ত্রণালয়ের অধীনস্থ জেরুজালেম ইসলামিক ওয়াকফ। তবে ২০০৩ সাল থেকে ইসরাইলি পুলিশ একতরফাভাবে পশ্চিম দেয়ালের মুগরাবি গেট দিয়ে ইসরাইলিদের সেখানে প্রবেশের অনুমতি দিয়ে আসছে, যেখানে সবসময় ইসরাইলি পুলিশ সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
পড়ুন>>সৌদি যুবরাজ ও ডাচ রাজার সঙ্গে কাতারের আমিরের ফোনালাপ
সুক্কোট উৎসবকে সামনে রেখে উগ্র ডানপন্থি ইসরাইলি গোষ্ঠীগুলো আল-আকসায় বড় ধরনের প্রবেশের ডাক দিয়েছিল। গত শনিবার থেকে শুরু হওয়া এই উৎসব আগামী শুক্রবার পর্যন্ত চলবে। ইসলামিক ওয়াকফের তথ্যমতে, ধর্মীয় উৎসবের আবহে ইসরাইলিদের প্রবেশের হার বেড়েছে। রোববার ১ হাজার ৫০০-এর বেশি, সোমবার ১ হাজার ৭০০-এর বেশি এবং মঙ্গলবার ১ হাজার ৪০০-এর বেশি ইসরাইলি এই প্রাঙ্গণে প্রবেশ করেছেন। ইহুদিদের এই উৎসবের ধারাবাহিকতা ১২ সেপ্টেম্বর নববর্ষ দিয়ে শুরু হয়ে ২১-২২ সেপ্টেম্বর ইয়োম কিপুর এবং ২৬ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত সুক্কোট পালিত হচ্ছে; এরপর ৩ অক্টোবর সিমখাত তোরাহ পালিত হবে। ইহুদিদের উৎসব শুরু হয় ১২ ও ১৩ সেপ্টেম্বর ইহুদি নববর্ষের মধ্য দিয়ে।
আরও পড়ুন>>দৌলতপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
ফিলিস্তিনিদের অভিযোগ, কয়েক দশক ধরে ইসরাইল দখলকৃত পূর্ব জেরুজালেমে আল-আকসা মসজিদের ইসলামি ও আরব পরিচয় মুছে ফেলে সেটিকে ইহুদিকরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। মসজিদ কর্তৃপক্ষ বারবার এসব অনুপ্রবেশ বন্ধের আহ্বান জানালেও ইসরাইলি কর্তৃপক্ষ তাতে কর্ণপাত করেনি। দখলদার বাহিনীর এসব কর্মকাণ্ডের প্রতিবাদে বারবার সরব হলেও পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি বলে ওয়াকফ কর্মকর্তাদের সূত্রে জানা গেছে। এসব ঘটনায় ইসরাইলি বাহিনীর ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা ও সামরিক তৎপরতা দেখা যাচ্ছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























