ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের বৈঠক আমন ধান কাটার ভরা মৌসুমে ঠাকুরগাঁওয়ে শিলাবৃষ্টিতে দু:চিন্তায় কৃষক কুড়িগ্রামে রাতের শিলাবৃষ্টিতে পাকতে শুরু করা আমন ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি করেছে পুলিশ সদর দপ্তর নবাগত পুলিশ সুপারের সাথে নীলফামারী জেলা সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত কাউনিয়ায় প্রত্যাশা-২ প্রকল্পের প্রবাস বন্ধু ফোরামের আলোচনা সভা প্রান্তিকদের জন্য ১০০ কোটির ডিজিটাল ঋণ তহবিল গঠন বাংলাদেশ ব্যাংকের ব্র্যাক ইউনিভার্সিটিতে প্রফেসর ফারজানা মুন্সীর বইয়ের মোড়ক উন্মোচন আবাহনী ক্লাবে হারুনুর রশীদের শেষ বিদায় সম্পন্ন গাজায় ইসরাইলি হামলায় শিশুসহ আটজন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন

আমন ধান কাটার ভরা মৌসুমে ঠাকুরগাঁওয়ে শিলাবৃষ্টিতে দু:চিন্তায় কৃষক

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবির
  • আপডেট সময় : ০৮:৩০:২৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

আমন ধান কাটার ভরা মৌসুমে ঠাকুরগাঁওয়ে শিলাবৃষ্টিতে দু:চিন্তায় কৃষক

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আমন ধান কাটার ভরা মৌসুমে ঠাকুরগাঁওয়ে শিলাবৃষ্টিতে দু:চিন্তায় কৃষক

মাঠজুড়ে পাকা আমন ধান, কৃষকের ঘরে ফসল তোলার ব্যস্ততা। এমন সময় হঠাৎ বৃষ্টি আর শিলাপাতে কিছুটা ছন্দপতন ঘটেছে ঠাকুরগাঁওয়ের কৃষিকাজে। বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যার পর জেলার বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে হালকা শিলাবৃষ্টি হয়েছে। এতে ধান কাটা, সংগ্রহ ও মাড়াইয়ের কাজে সাময়িক বিঘ্ন ঘটলেও এখন পর্যন্ত বড় ধরনের ফসলের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টার পর হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হয়। জেলার রাণীশংকৈল, বালিয়াডাঙ্গী, হরিপুর, ঠাকুরগাঁও সদর ও ভূল্লী উপজেলার বিভিন্ন স্থানে বৃষ্টির সঙ্গে শিলাপাতের ঘটনা ঘটে। আমন ধান ঘরে তোলার গুরুত্বপূর্ণ সময়ে আকস্মিক এ আবহাওয়ায় কিছুটা উদ্বেগ তৈরি হলেও বৃষ্টির পরিমাণ কম থাকায় বড় ধরনের ক্ষতির আশঙ্কা আপাতত নেই।

পড়ুন>>কুড়িগ্রামে রাতের শিলাবৃষ্টিতে পাকতে শুরু করা আমন ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক

রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের কৃষক অনিক হোসেন বলেন, সন্ধ্যায় বৃষ্টির সঙ্গে হালকা শিলাপাত হয়েছে। তবে এতে আমন ধানের তেমন কোনো ক্ষতি হয়নি। বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী এলাকার কৃষক আবদুল জলিল জানান, সন্ধ্যার পর বৃষ্টির সঙ্গে শিলা পড়লেও ধানের মাঠে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। তবে ধান কাটার ব্যস্ত সময়ে বৃষ্টির কারণে কৃষিকাজে কিছুটা বিঘ্ন ঘটেছে।

হরিপুর উপজেলার কাঁঠালডাঙ্গী এলাকার কৃষক আনোয়ার হোসেন বলেন, ‘এখন আমন ধান ঘরে তোলার চূড়ান্ত সময়। এ সময়ে বৃষ্টি হওয়ায় মাঠ থেকে ধান সংগ্রহ ও মাড়াইয়ের কাজে কিছুটা সমস্যা হচ্ছে। তাই যত দ্রুত সম্ভব ধান ঘরে তোলার চেষ্টা করছেন কৃষকেরা।’একই পরিস্থিতির কথা জানিয়েছেন ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর এলাকার কৃষক আবদুল কাদের ও ভূল্লী এলাকার রবিউল ইসলাম। তাঁদের মতে, ধান কাটার মৌসুমে বৃষ্টি হলে স্বাভাবিকভাবেই কৃষিকাজে বিঘ্ন ঘটে। তবে বৃষ্টির পরিমাণ কম হওয়ায় এবার বড় ধরনের ভোগান্তিতে পড়তে হয়নি।

পড়ুন>>গুলশানে স্লোগান দেওয়ার অভিযোগে ৩ যুবককে পুলিশে সোপর্দ

ধান শুকানো ও মাড়াইয়ের প্রস্তুতিতে কিছুটা সমস্যা হলেও পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হচ্ছে। এ বিষয়ে ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মাজেদুল ইসলাম বলেন, জেলার ভূল্লী, গড়েয়া, রাণীশংকৈল উপজেলা এবং বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ও হরিপুর উপজেলার কাঁঠালডাঙ্গী এলাকায় শিলাবৃষ্টির খবর পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত ফসলের বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। মাঠপর্যায়ে খোঁজখবর নিয়ে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণ করা হবে।

রাণীশংকৈল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লায়লা আরজুমান বলেন, বুধবার সন্ধ্যায় উপজেলার নেকমরদ ও লেহেম্বা ইউনিয়নের কয়েকটি এলাকায় হালকা বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়েছে। তবে এতে আমন ধানের তেমন কোনো ক্ষতি হয়নি বলে প্রাথমিকভাবে জানা গেছে। ধান ঘরে তোলার এই ব্যস্ত সময়ে আকস্মিক বৃষ্টি কৃষকদের কিছুটা দুর্ভোগে ফেললেও এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আমন ধান কাটার ভরা মৌসুমে ঠাকুরগাঁওয়ে শিলাবৃষ্টিতে দু:চিন্তায় কৃষক

আপডেট সময় : ০৮:৩০:২৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬