ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রঞ্জি ট্রফিতে চিন্ময় সুতারের ইতিহাস নেতানিয়াহুকে সমর্থন দিতে অস্বীকৃতি মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের শাহ্‌জালাল ইসলামী ব্যাংকে অফিসার পদে চাকরির সুযোগ নতুন আঞ্চলিক প্রতিরক্ষা অংশীদারত্বের পথে কাতার ফ্যাটি লিভার কমানোর উপায়: লিভার সুস্থ রাখতে যে অভ্যাসগুলো সবচেয়ে জরুরি সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: রায়ের কপি চেয়েছে ঢাকা নাটোরে বাস-ট্রাকের সংঘর্ষে ১০ জনের মৃত্যু, আহত ২০ প্রতিমন্ত্রীর পদ ছাড়লেন ইশরাক হোসেন, মাদক নির্মূলে প্রধানমন্ত্রীর নির্দেশ পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগে সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের চট্টগ্রাম আগমনকে ঘিরে বর্ণাঢ্য আনন্দ মিছিল

আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সরাসরি গুলি না রিট খারিজ আদালতের

সৃষ্টি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১২:৪৭:২৪ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪ ২৮৬ বার পড়া হয়েছে

আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সরাসরি গুলি না রিট খারিজ আদালতের

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সরাসরি গুলি না রিট খারিজ আদালতের

আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর সরাসরি গুলি না করার নির্দেশনা চাওয়ার রিট আবেদনটি খারিজ করে দিয়েছেন আদালত।

রোববার (৪ আগস্ট) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনের হাইকোর্ট বেঞ্চ রিটটি খারিজ করে দেন।

দেশের বিভিন্ন জায়গায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর সরাসরি লাইভ রাউন্ড (তাজা গুলি) ব্যবহার না করার নির্দেশনা চেয়ে গত ২৯ জুলাই রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী। তারা হলেন মানজুর-আল-মতিন ও আইনুন্নাহার সিদ্দিকা।

এ বিষয়ে আইনজীবী আইনুন্নাহার সিদ্দিকা বলেন, রিট আবেদনটি কাল আদেশের জন্য কার্যতালিকার ১০ নম্বর ক্রমিকে রাখা হয়েছে। আদেশের আগে কোর্ট শুনানি নিলে আমরাও শুনানিতে অংশ নেব।

আন্দোলনকারীদের বিরুদ্ধে সরাসরি তাজা গুলির ব্যবহার কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না এবং তাজা গুলি ব্যবহার না করার নির্দেশ কেন দেয়া হবে না, জানতে বিবাদীদের প্রতি রুল জারির আরজি জানানো হয়েছে রিটে।

সেই সঙ্গে নিরাপত্তার নামে হেফাজতে নেয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে দ্রুত মুক্তি দিতে কেন নির্দেশ দেয়া হবে না, রিটে সে মর্মেও রুল চাওয়া হয়। এর আগে বিচারপতি মাসুদ হোসাইন দোলন অসুস্থ থাকায় দুই দফায় রিটের শুনানি হয়নি।

সুপ্রিম কোর্টের আইনজীবী মানজুর আল মতিন প্রীতম ও আইনুন্নাহার সিদ্দিকা লিপি এ রিট দায়ের করেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সরাসরি গুলি না রিট খারিজ আদালতের

আপডেট সময় : ১২:৪৭:২৪ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪