আইডিআরএ’র সদস্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেলেন মো. সিরাজুল ইসলাম : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
আইডিআরএ’র সদস্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেলেন মো. সিরাজুল ইসলাম : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা কাতারের ময়মনসিংহের ত্রিশালে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু চলতি বছরেই নতুন পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়নের আশ্বাস অর্থমন্ত্রীর নতুন গানে শ্রোতাদের মাঝে দিঠি আনোয়ার, পেলেন সার্টিফিকেশন বোর্ডের দায়িত্ব জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে উচ্ছ্বসিত ট্রাম্প, বললেন ‘ওয়াও ব্র্যাক ইউনিভার্সিটিতে অ্যাডউইজ ২.০-এর ফাইনাল অনুষ্ঠিত আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু, মোট প্রাণহানি ৯১৫ রাণীশংকৈলে বিভিন্ন আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

আইডিআরএ’র সদস্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেলেন মো. সিরাজুল ইসলাম

সৃষ্টি নিউজ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

 

আইডিআরএ’র সদস্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেলেন মো. সিরাজুল ইসলাম

 

বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সদস্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম।

 

রোববার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ আরবাউল হাছান মজুমদার স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০-এর ৫(২) ধারা অনুযায়ী তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।

 

শর্ত অনুযায়ী, অন্য সব প্রতিষ্ঠানের সাথে কর্ম-সম্পর্ক ছিন্ন করে যোগদানের তারিখ থেকে তিন বছর মেয়াদে তিনি এই দায়িত্ব পালন করবেন। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং তার বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদি চুক্তির শর্তানুযায়ী নির্ধারিত হবে।

 

পড়ুন>>যবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

যোগদানের বিষয়ে সিরাজুল ইসলাম জানান, রোববারই তিনি মন্ত্রণালয়ের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি বলেন, বীমা খাতকে শৃঙ্খলায় ফিরিয়ে আনা এবং সাধারণ মানুষের আস্থা অর্জনে তিনি সবার সাথে সমন্বয় করে কাজ করতে চান। তার মূল লক্ষ্য থাকবে এই খাতে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, যা পিছিয়ে পড়া এই খাতটিকে সম্ভাবনাময় করে তুলবে।

উল্লেখ্য, সিরাজুল ইসলাম ২০১৮ সালের জুলাই থেকে ২০২২ সালের অক্টোবর পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন শেষে অবসরে যান। পরবর্তীতে ২০২৩ সালে তিনি বেসরকারি ন্যাশনাল ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান হিসেবে যোগ দেন। ন্যাশনাল ব্যাংকের দায়িত্ব পালনকালে তার কঠোর অবস্থানের কারণে বসুন্ধরা ও নাসা গ্রুপ ঋণ পরিশোধে বাধ্য হয়েছিল।

পড়ুন>>অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

তবে পুরনো ঋণ পরিশোধ না করে নতুন ঋণের দাবি নিয়ে তৎকালীন গভর্নর আব্দুর রউফ তালুকদারের সাথে তার মতবিরোধ তৈরি হয়। এই বিরোধের জেরে ২০২৪ সালের মে মাসে ন্যাশনাল ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান সৈয়দ ফারহাত আনোয়ার হোসেনসহ সকল স্বতন্ত্র পরিচালক পদত্যাগ করেন।

সিরাজুল ইসলাম-কে অন্যান্য সকল প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে কার্যভার গ্রহণের তারিখ হতে ৩ (তিন) বছর মেয়াদে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন) পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়।  মা//ন

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!