সংবাদ শিরোনাম :
অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টাগণের শপথ গ্রহন: উপস্থিত থাকতে পারেননি তিনজন
সৃষ্টি নিউজ ডেস্ক
- আপডেট সময় : ১০:১১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪ ১৮৭ বার পড়া হয়েছে
অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টাগণের শপথ গ্রহন: উপস্থিত থাকতে পারেননি তিনজন
শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৭ সদস্যের অন্তবর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (০৮ আগস্ট) রাতে তাদের শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। তবে এতে উপস্থিতি হননি তিন সদস্য। অনুপস্থিত থাকা তিন সদস্য হলেন, ফারুক-ই-আযম, বিধান রঞ্জন রায় এবং সুপ্রদিপ চাকমা।
রাতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের শপথ অনুষ্ঠানের সময় মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন জানান, ফারুক-ই-আযম, বিধান রঞ্জন রায় এবং সুপ্রদিপ চাকমা ঢাকার বাইরে রয়েছেন। ফলে তারা শপথ নিতে আসেননি।
এর আগে ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তবর্তীকালীন সরকার গঠন করা হয়। এ সরকারের বাকি উপদেষ্টারা হলেন, ১. সালেহ উদ্দিন আহমেদ ২. ড. আসিফ নজরুল ৩. আদিলুর রহমান খান ৪. হাসান আরিফ ৫. তৌহিদ হোসেন ৬. সৈয়দা রেজওয়ানা হাসান ৭. মো. নাহিদ ইসলাম ৮. আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ৯. ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন ১০. সুপ্রদিপ চাকমা ১১. ফরিদা আখতার ১২. বিধান রঞ্জন রায় ১৩. আ.ফ.ম খালিদ হাসান ১৪. নুরজাহান বেগম ১৫. শারমিন মুরশিদ ১৬. ফারুক-ই-আযম।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :


























