অঙ্গ প্রতঙ্গ বিকৃত নিয়ে মানবেতর জীবনযাপন আল আমিনের
- আপডেট সময় : ০৮:২৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ১৮০ বার পড়া হয়েছে
অঙ্গ প্রতঙ্গ বিকৃত নিয়ে মানবেতর জীবনযাপন আল আমিনের
ভুল চিকিৎসার কারণে প্রতিবন্ধীতার শিকার হয়ে মানবেতর জীবনযাপন করছে কুড়িগ্রামের অজপাড়া গাঁয়ের আল আমিন (২৩)। তার শারীরিক নানা সমস্যা থাকায় অন্যের সাহায্য সহযোগিতায় কোনরকমে কষ্টে দিনযাপন করছে সে। এছাড়াও আল আমিনের শরীরের বিভিন্ন অঙ্গ প্রতঙ্গ বিকৃত থাকায় কর্মহীন হয়ে পড়েছে।
আল আমিন কুড়িগ্রামের উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের চাপড়ার পাড় বকশী পাড়া এলাকার দিনমজুর মোঃ শফিকুল ইসলামের ছেলে।
তবে তার পরিবারের দাবি, পল্লী চিকিৎসক দিয়ে ভুল চিকিৎসা করার ফলে তাদের ছেলে আল আমিন বহুমাত্রিক প্রতিবন্ধীর শিকার হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ওই এলাকার শফিকুল আফছানা দম্পতির বড় ছেলে আল আমিন।
২০০২ সালে জন্মগ্রহণ করার পর সুস্থ সবল স্বাভাবিক নবজাতক ছিল আল আমিন। তবে জন্মের ৩-৪ দিন পর তার শরীরে জন্ডিস দেখা দিলে স্থানীয় ডাক্তারের শরণাপন্ন হয় তার পরিবার। পরে ওই নবজাতককে চিকিৎসা করে সুস্থ করে তোলেন গ্রাম্য ডাক্তার।
কিন্তু এক বছর পর মা আন্দাজ করতে পারেন তার ছেলের শারীরিক অবস্থা এখন আর সুস্থ স্বাভাবিক নয়। আস্তে আস্তে প্রকাশ পেতে থাকে শরীরের নানা সমস্যা। ভুল চিকিৎসার ফলে তার ছেলের এমনটা হয়েছে বলে ধারণা করছেন মা। এই দম্পতির দুই ছেলে দুই মেয়ে। তাদের মধ্যে আল আমিন সবার বড়।
স্থানীয় কলেজ ছাত্র মেহেদী হাসান বলেন, আল আমিন আমার সম্পর্কে বড় ভাই হয়। আমি যখন থেকে বুঝি, তখন থেকে দেখছি সে এমন। কথাও বোঝেনা, শুনতেও পায় না। তার পরেও সে আমাদের সাথে খেলাধুলা করে। সে খুব ভালো। শুনছি চিকিৎসার ভুলে নাকি সে প্রতিবন্ধীর শিকার হয়েছেন।
আল আমিনের মা আফছানা বেগম বলেন, আমার বাঁচ্চা যখন জন্ম নেয়, ভালোই ছিল। ৩-৪ দিন পর তার জন্ডিস দেখা দেয়। পরে গ্রাম্য ডাক্তার নিয়ে এসে তার চিকিৎসা করি এবং ডাক্তার স্যালাইন দেয়। এক বছর পর বুঝতে পারি ছেলের শরীরে নানা সমস্যা।
এভাবে যখন বড় হলো। তখন পুরোপুরি প্রতিবন্ধী হলো সে। তবে আমার ছেলের গ্রামে চিকিৎসা করে বিরাট ভুল করেছি। তখন তো কিছু বুঝি নাই, ভালো মতো। বলার মতো ভাষা নাই। সারা জীবন পস্তাতে হবে আমার।
এ বিষয়ে কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. মঞ্জুর-এ মোর্শেদ বলেন, গ্রাম্য ডাক্তারের কাছে চিকিৎসা নিয়ে প্রতিবন্ধী হয়েছে, এমনটা হতে পারে। তবে তারা তো রেজিস্টার চিকিৎসকের কাছে আসেননি। রেজিস্টার চিকিৎসকের কাছে আসলে হয়তো এমনটা হতো না।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























