নওগাঁয় স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নেওয়ার কয়েক ঘণ্টা পর স্বামীর গলাকাটা মরদেহ উদ্ধার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নওগাঁয় স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নেওয়ার কয়েক ঘণ্টা পর স্বামীর গলাকাটা মরদেহ উদ্ধার : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউনিয়ার বন্যা দুর্গত পরিবারের মাঝে চাল বিতরণ নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা নিরসনে লাল কার্ড প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা কাতারের ময়মনসিংহের ত্রিশালে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু চলতি বছরেই নতুন পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়নের আশ্বাস অর্থমন্ত্রীর নতুন গানে শ্রোতাদের মাঝে দিঠি আনোয়ার, পেলেন সার্টিফিকেশন বোর্ডের দায়িত্ব জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে উচ্ছ্বসিত ট্রাম্প, বললেন ‘ওয়াও ব্র্যাক ইউনিভার্সিটিতে অ্যাডউইজ ২.০-এর ফাইনাল অনুষ্ঠিত আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী

নওগাঁয় স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নেওয়ার কয়েক ঘণ্টা পর স্বামীর গলাকাটা মরদেহ উদ্ধার

নওগাঁয় স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নেওয়ার কয়েক ঘণ্টা পর স্বামীর গলাকাটা মরদেহ উদ্ধার

স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নেওয়ার কয়েক ঘণ্টা পর স্বামীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে নিহতের স্ত্রী পলাতক রয়েছেন।

বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের বউবাজার এলাকার জুলেখা আক্তারের বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মিলন হোসেন (৩০) শহরের কোমাইগাড়ি এলাকার আব্দুল মালেকের ছেলে।

স্থানীয় বাসিন্দা রুমা আক্তার জানান, ‘বুধবার দুপুরে স্বামী-স্ত্রী পরিচয়ে আমার বড় বোন জুলেখা আক্তারের বাসা ভাড়া নেন তারা। দুপুর থেকে তারা বাসা পরিষ্কার করছিলেন। সন্ধ্যার পর থেকে বাসায় তালা দেখতে পান স্থানীয়রা।

পরে রাত সাড়ে ১০টার দিকে জানালা দিয়ে মিলনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড। পলাতক নারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

error: Content is protected !!