কালীগঞ্জে আকস্মিক স্কুল পরিদর্শনে গিয়ে ক্লাস নিলেন ইউএনও রেজওয়ানা নাহিদ
- আপডেট সময় : ১১:২৮:২১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ১০ বার পড়া হয়েছে
ঝিনাইদহের কালীগঞ্জে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার লক্ষ্যে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আকস্মিকভাবে পরিদর্শনে যান। পরিদর্শনের এক পর্যায়ে তিনি অষ্টম শ্রেণির শ্রেণিকক্ষে প্রবেশ করে নিজেই বাংলা বিষয়ের পাঠদান শুরু করেন।
প্রায় ২০ মিনিটের ওই ক্লাসে ইউএনও সহজ ও প্রাণবন্ত উপস্থাপনার মাধ্যমে পাঠ্যবইয়ের বিভিন্ন বিষয় শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। পাঠদান শেষে তিনি শিক্ষার্থীদের সঙ্গে তাদের স্বপ্ন, পড়াশোনা এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে সরাসরি কথা বলেন। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও আত্মবিশ্বাসই সাফল্যের মূল চাবিকাঠি। তিনি শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখার এবং সেই লক্ষ্য অর্জনে কঠোর পরিশ্রম করার আহ্বান জানান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা এই উদ্যোগের প্রশংসা করে বলেন, প্রশাসনের উচ্চপর্যায়ের একজন কর্মকর্তা শ্রেণিকক্ষে এসে পাঠদান করায় শিক্ষার্থীরা দারুণ উৎসাহিত হয়েছে এবং এটি তাদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াবে। অষ্টম শ্রেণির শিক্ষার্থী মেহরাব হোসেন সৌর জানায়, ইউএনও ম্যাডাম যে তাদের ক্লাস নেবেন তা তারা ভাবতেই পারেনি এবং তিনি খুব সহজভাবে বিষয়টি বুঝিয়েছেন।
স্থানীয় সচেতন নাগরিক ও অভিভাবকরা এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, প্রশাসনের এমন সরাসরি সম্পৃক্ততা শিক্ষার্থীদের মানসিকভাবে উজ্জীবিত করবে এবং বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে। ইউএনও রেজওয়ানা নাহিদ জানান, প্রতিটি শিক্ষার্থী যেন মানসম্মত পরিবেশে প্রকৃত শিক্ষা পায় সেটিই তাদের লক্ষ্য। তিনি জানান, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিয়মিত পরিদর্শন ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় কার্যক্রম অব্যাহত থাকবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























